...
শিরোনাম
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা ⁜ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক ⁜ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই! ⁜ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ⁜ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ ⁜ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান ⁜ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ⁜ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা ⁜ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার ⁜ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার ⁜ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ⁜ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 Jun 2026, 12:39 AM

...
অনায়াসে ৪-০ গোলে জিতেছে স্পেন News Image

প্রথম ম্যাচের হতশ্রী স্পেন এবার আক্রমণে ঝড় তুলে উড়িয়ে দিল সৌদি আরবকে।

আটলান্টায় রোববার ‘এইচ’ গ্রুপের ম্যাচটি অনায়াসে ৪-০ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। সৌদি আরবের তিন শটের একটি ছিল লক্ষ্যে।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে স্পেন। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সৌদি আরব।

উরুগুয়ে ও কেপ ভার্দের পয়েন্টও সমান ১ করে। এই দুই দল অবশ্য ম্যাচ খেলেছে একটি করে।

চোট থেকে সেরে উঠে বিশ্বকাপ অভিষেকে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে তার দলও সেদিন পায়নি প্রত্যাশিত জয়। সাদামাটা পারফরম্যান্সে সমালোচনাও শুনতে হয়।

জিততেই হবে- এমন কঠিন সমীকরণে নেমে, প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষের ওপর প্রবল চাপ তৈরি করে স্পেন। একের পর এক আক্রমণ শাণিয়ে, দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা। দশম মিনিটে বাঁ দিক থেকে দূরের পোস্টে দারুণ এক পাস বাড়ান মিকেল ওইয়ারসাবাল এবং গোলমুখে স্লাইড করে বল জালে পাঠান ইয়ামাল।

বিশ্বকাপে স্পেনের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ট গোলদাতা হলেন ইয়ামাল (১৮ বছর ৩৪৩ দিন)। রেকর্ডটি গাভির, গত আসরে ১৮ বছর ১১০ বয়সে গোল করেছিলেন এই মিডফিল্ডার।

জাতীয় দলের হয়ে ২৭ ম্যাচ খেলে এই নিয়ে সাত গোল করলেন ইয়ামাল, সঙ্গে অ্যাসিস্ট ১২টি।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ১৮ বছর বা এর কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচের প্রথম গোল করলেন ইয়ামাল। প্রথম জন পেলে, ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটি করার দিনে পেলের বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন।

তিন মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল পাঠিয়ে, প্রথম কুলিং ব্রেকের আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন এবং দুটি গোলই করেন ওইয়ারসাবাল।

গত বছর বাছাইপর্ব থেকে দারুণ ছন্দে থাকা এই ফরোয়ার্ড ২১তম মিনিটে বিশ্বকাপে নিজের গোলের খাতা খোলেন। কর্নারে উড়ে আসা বল সৌদি আরব কয়েক দফায় ক্লিয়ার করতে ব্যর্থ হলে, ছয় গজ বক্সে বল পেয়ে আলতো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

তার দ্বিতীয় গোলটি দারুণ এক গোছানো আক্রমণের ফসল। ডান দিক থেকে সতীর্থের ক্রস বাঁ দিকের বাইলাইনের কাছে পেয়ে ছোট করে কাটব্যাক করেন কুকুরেইয়া, আর সেখান থেকে দানি ওলমোর হেড দূরের পোস্টে পেয়ে অনায়াসে জালে পাঠান ওইয়ারসাবাল।

৩৬তম মিনিটে হ্যাটট্রিকও হতে পারতো ক্যারিয়ারের শুরু থেকে রেয়াল সোসিয়েদাদের খেলা এই তারকার। বল ক্লিয়ার করতে গিয়ে তার পায়ে বল তুলে দেন সৌদি গোলরক্ষক; তবে সে যাত্রায় ভাগ্য সহায় হয় তাদের। ওইয়ারসাবালের শট ক্রসবারে বাধা পায়।

জাতীয় দলের হয়ে ২৭ গোল হলো তার, ৫৫ ম্যাচে।

ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে যাওয়ায়, বিরতির পর আর ইয়ামাল ও ওইয়ারসাবালকে নামাননি কোচ। তাদের জায়গায় আসেন ইয়েরেমি পিনো ও ফেররান তরেস।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে কিছুটা দুর্ভাগ্যবশত চতুর্থ গোল হজম করে সৌদি আরব। কুকুরেইয়ার জোরাল শট গোলরক্ষকের পায়ে বাধা পেলেও, ফিরতি বল সামনেই দাঁড়ানো ডিফেন্ডার হাসান আল-তামবাক্তির পায়ে লেগে জালে জড়ায়।

এরপর, ধীরে ধীরে খেলার গতি কমে আসে। তাতে ব্যবধান আর না বাড়লেও, মাঠে স্প্যানিশদের নিয়ন্ত্রণ কখনও হাতছাড়া হয়নি। তাদের একদমই ভাবাতে পারেনি এশিয়ার দলটি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অবশ্য আবার জালে বল পাঠান তরেস; তবে তিনি নিজেই অফসাইডে থাকায় ব্যবধান বাড়েনি।

দে লা ফুয়েন্তের জন্মদিন উদযাপনের উপলক্ষটা দারুণ হলো। এদিনই ৬৫ বছর পূর্ণ হলো ইউরো জয়ী কোচের।

পরের ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে উরুগুয়ের বিপক্ষে খেলবে স্পেন। একই সময় মুখোমুখি হবে কেপ ভার্দ ও সৌদি আরব।



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...

আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...

বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...

উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...

কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...

বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
➤ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
➤ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
➤ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই!
➤ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
➤ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ
➤ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান
➤ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
➤ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২
➤ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা
➤ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার
➤ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার
➤ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার
➤ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া
➤ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir