প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jun 2026, 8:36 AM
ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ড আহত
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন নিজ এলাকায় ডাকাত দলের হামলার শিকার হয়েছেন| শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁর নিজ এলাকায় এই ঘটনা ঘটে| হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন| জানা গেছে, রাতে বাড়িতে যাওয়ার পথে তার নিজ এলাকা নারায়ণগঞ্জের আড়াইহাজারে একদল সশস্ত্র ডাকাত আচমকা হামলা চালায়| হামলায় তিনিসহ ৬ জন গুরুতর আহত হন| আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন|
একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার ওপর ডাকাত দলের হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে| ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ|
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি| অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...