প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jun 2026, 8:32 AM
উন্নত ভবনের পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়া উন্নত হওয়া আবশ্যক -এমপি জসিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
"শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত ভবন প্রাপ্তির পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়া আরো উন্নত হওয়া আবশ্যক। দেশে ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে ছাত্র-ছাত্রীদের মেধা, মনন বিকাশে লেখাপড়ার বিকল্প নেই। উপরোক্ত কথাগুলি বলেন -কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনের এমপি মোঃ জসিম উদ্দিন। তিনি গতকাল ২০ জুন বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল ওই বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ, ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মাহাবুবুর রহমান মাসুম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিলেন আইসিটি ডিভিশনের যুগ্ম সচিব ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মোহাম্মদ সাইফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম শাহিনুর ইসলাম,বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু,
সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান নাসিম,সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক নওশের আহমেদভূইয়া,সাংগঠনিক মোঃ খোকন মেম্বার, হাবিবুর রহমান জীবন মাস্টার,
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দোলন।
যুব নেতা কামাল হোসেন, লিটন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজহারুল ইসলাম ভূঞা। পরিচালনায় ছিলেন যৌথভাবে মো: রেজাউল করিম, এড. মইনুল হোসেন ও মোছাম্মদ হালিমা বেগম। এসময় বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিপুল সংখ্যক অভিভাবকগণ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...