...
শিরোনাম
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয় ⁜ ৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র ⁜ স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের ⁜ অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২ ⁜ বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন ⁜ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন ⁜ ‘রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু ⁜ দেবিদ্বারে ২ গ্রামের মানুষদের নিয়ে মাদক বিরোধী সভা ⁜ কোরবানির গোশত চুরি ⁜ কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত ⁜ রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার ⁜ স্কটিশদের হারিয়ে দিল মরক্কো ⁜ বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ⁜ পুরনো দিনে ফিরলেন নারায়নপুরবাসী, আয়োজন করলেন ঝোলাবাতি ⁜ সিএনজি চালক হত্যার দেড় মাস পার, আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে নিহতের পরিবার ⁜ বারেশ্বর চৌমুহনী হতে কংশনগর ও পাঁচোড়া সড়কের কাজও হাতে নেওয়া হবে-এমপি মোঃ জসিম উদ্দিন ⁜ কথা দিয়ে কথা রাখলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ⁜ দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয় ⁜ ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬ ⁜ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2026, 7:57 AM

...
দেবিদ্বারে ২ গ্রামের মানুষদের নিয়ে মাদক বিরোধী সভা News Image
বিশেষ  প্রতিনিধি


কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার শান্তিপ্রিয় আদর্শ বড়আলমপুর-বিনাইপাড় গ্রাম দুটি এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কিশোর-তরুণ-যুবক থেকে শুরু করে ভ্যান ও অটোচালকসহ প্রায় ৩ শতাধিক মাদক সেবক ও কারবারি রয়েছে। যাদের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। 

হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এক সময়ের আদর্শ গ্রামের প্রতিষ্ঠাতারা একাট্টা হয়ে দুই গ্রামের ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে শুক্রবার মাদক বিরোধী সামাজিক সচেতনতামূলক সভা করেছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টায় উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের বড়আলমপুর-বিনাইপাড় গ্রামের ৬৩ বাড়ির সচেতন জনসাধারণের অংশগ্রহণে বড়আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গ্রামের বর্তমান ভয়াবহ চিত্র তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রায় ২০ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত দুই গ্রামের ৬৩টি বাড়িতে প্রায় ৫ হাজার পরিবার রয়েছে। ভোটারের সংখ্যাও প্রায় ৪ হাজারের উপরে। আমরা আদর্শ গ্রামে আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। কিন্তু গোমতী নদীর এপাড়-ওপারের অধিবাসীরা এখন মাদকের কড়াল গ্রাসে নিমজ্জিত। চুরি, ছিনতাই, চাঁদাবাজিই নয়, সম্প্রতি মাদকের টাকার জন্য মাদকাসক্ত সন্তান কর্তৃক পিতাকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে।

তারা আরও বলেন, চলতি বছরে মাদকাসক্তদের মধ্যে ১৩ জনকে রিহ্যাব সেন্টারে এবং মোবাইল কোর্টের মাধ্যমে ও নিয়মিত মামলায় ২৩ জনকে জেল হাজতে পাঠানো হলেও ফিরে এসে কেউ ভালো হয়নি। 

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে এবং শাহজাল জুয়েল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম সফিক, ব্যবসায়ী আবুল হোসেন, সাবেক পৌর কমিশনার সফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. সেলিম মাস্টার, মো. হুমায়ূন কবির, মো. সাইফুল ইসলাম, সাংবাদিক শফিউল আলম রাজীব, মো. মাহফুজ নান্টু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক নির্মূলে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহী করতে হবে। একইসাথে পারিবারিক কাউন্সিলিং ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সামাজিকভাবে সচেতনতা গড়তে পারলেই সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব।

এছাড়াও যারা মাদক বিক্রয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সন্ধ্যার পর ছেলেদের দলবেঁধে গোমতী নদীর পাড়সহ কোনো গোপনীয় স্থানে দেখা গেলে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান সভায় উপস্থিত সচেতন মহল।

পৌরসভার ৪নং ওয়ার্ড বড়-আলমপুর আদর্শ গ্রামের সুনাম অক্ষুন্ন রাখতে সামাজিকভাবে তারা ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে সবাই সম্মিলিতভাবে শপথ নেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়

প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে তখন। দারুণ ফিনিশিংয়ে গোল করে কোমর দুলিয়ে নেচে উদযাপন করলেন ভিনিস...

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র

উদ্বোধনী আসরে প্রথম দুই ম্যাচে জয়, তারপর থেকে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টানা জয় আর ধরা দিচ্ছিল না কিছ...

স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের
স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসি...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ...

অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২
অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে...

বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন
বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে...

ফয়সল আহমেদ খান, ​বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উ...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফ...

খাগড়াছড়ি প্রতিনিধিমাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪ সালে খাগড়াছড়ি জেলার র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
➤ ৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
➤ স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের
➤ অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২
➤ বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন
➤ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন
➤ ‘রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু
➤ দেবিদ্বারে ২ গ্রামের মানুষদের নিয়ে মাদক বিরোধী সভা
➤ কোরবানির গোশত চুরি
➤ কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
➤ রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার
➤ স্কটিশদের হারিয়ে দিল মরক্কো
➤ বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
➤ পুরনো দিনে ফিরলেন নারায়নপুরবাসী, আয়োজন করলেন ঝোলাবাতি
➤ সিএনজি চালক হত্যার দেড় মাস পার, আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে নিহতের পরিবার
➤ বারেশ্বর চৌমুহনী হতে কংশনগর ও পাঁচোড়া সড়কের কাজও হাতে নেওয়া হবে-এমপি মোঃ জসিম উদ্দিন
➤ কথা দিয়ে কথা রাখলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
➤ দুই বদলির ৩ গোল, সুইজারল্যান্ডের বড় জয়
➤ ডেভিডের হ্যাটট্রিক, কাতারের জালে কানাডার ৬
➤ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউট পর্বে মেক্সিকো
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir