প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2026, 9:23 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পলাতক ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার পলাতক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামি মো. সাজিদ (২২) গ্রেপ্তার হন। তিনি উপজেলার দক্ষিণ চান্দলা (খলিফাপাড়া) এলাকার জদু মিয়ার ছেলে।
এদিকে, থানার উপপরিদর্শক (এসআই) ডি. এম. মজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. কাউছার (৩০) গ্রেপ্তার হন। তিনি উপজেলার শশীদল এলাকার নুরুল ইসলামের ছেলে।
অন্যদিকে, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেন। তারা হলেন সিদলাই এলাকার আব্দুল বারেকের ছেলে মো. জাকির হোসেন (৩০) এবং আশাবাড়ী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. জাকির।
ব্রাহ্মণপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...