প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2026, 12:42 AM
লবণের গাড়িতে পাচার হচ্ছিল প্রায় ৫ কোটি টাকার ইয়াবা, আটক ৫
নিজস্ব প্রতিবেদক
কাভার্ডভ্যানে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ| এ ঘটনায় সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে| গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করা হয়| জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা| কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন| আটকরা হলেন, কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন|
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার চালান ঢাকার দিকে যাচ্ছিল| গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের সন্দেহজনক ভাবে আটক করা হয়| পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ¯^ীকার করেন যে, একটি কাভার্ডভ্যানে লবণ
পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছে| পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটিকে আটক করে তল্লাশী করা হয়| এক পর্যায়ে গাড়িটির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়| যার বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা| ইয়াবা পা চারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তাদের বের করতে পুলিশ কাজ চালাচ্ছে| আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসপি আনিসুজ্জামান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...