প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Jun 2026, 12:32 AM
কুমিল্লা-৫ এমপির উদ্দোগে বুড়িচং বারেশ্বর চৌমুহনীর জলাবদ্ধতা ও খানাখন্দক নিরসন
একটু বৃষ্টিতেই বারেশ্বর চৌমুহনীর পাঁচোড়া শংকুচাইল সড়কটি ব্যাপক জলাবদ্ধতা ও খানাখন্দকের সৃষ্টি হয়ে জনগণ ও যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হতো। কুমিল্লা মিরপুর সড়কের বারেশ্বর চৌমুহনীর পাঁচোড়া শংকুচাইল সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক ও যানবাহন চলাচল করে। ব্যস্ততম এ সড়কটি দিয়ে প্রতিদিন বারেশ্বর,লড়িবাগ,সাহেবাবাদ, টাকই,রহমতপুর এলাকার জনসাধারণের পাশাপাশি ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল,শশীদল, আনন্দপুর, তেতাঁভূমির জনগণ ও নিকটবর্তী জেলা সদর ও ঢাকা যাওয়ার ক্ষেত্রে বারেশ্বর চৌমুহনীর এ সড়কটি ব্যবহার করে আসছে। কিন্তু বর্ষার এ মৌসুমে একটু বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে জনগণ ও যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অযোগ্য হয়ে পড়ে। তাদের এই দুর্দশার কথা চিন্তা করে
গত ১৫ জুন কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনের এমপি মোঃ জসিম উদ্দিন এর নিকট বিষয়টি বারেশ্বর গ্রামের কামাল চেয়ারম্যান অবহিত করলে তাৎক্ষণিক স্থানীয় এমপির নির্দেশনায় এবং উনার ব্যক্তিগত বরাদ্দ থেকে বুড়িচং বারেশ্বর চৌমুহনীর দীর্ঘদিন থেকে চলে আসা খানা খন্দক ও জন দুর্ভোগ লাঘবে বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ আহমদ অক্ষরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। গত সোমবার থেকে শুরু হওয়া গতকাল বৃহস্পতিবার ১৮ জুন পর্যন্ত সময়ে ইউনি ব্লক ইটের মাধ্যমে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে কাজ সমাধা করেন। স্থানীয় জনগণ আশা করছে বারেশ্বর চৌমুহনী হতে পাঁচোড়া শংকুচাইল সড়কটির বাকি অংশের ও পলেসতরা খসে গিয়ে বারেশ্বর মদিনা মার্কেট, ফজলু ডাক্তার ও মজিদ সরদারের বাড়ির সংলগ্ন স্থানে ছোট বড় ছোট বিভিন্ন গর্ত দেখা দেওয়া যাত্রী সাধারন অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই বারেশ্বর গ্রামের অন্যান্য রাস্তা সহ পাঁচোড়া সড়কের
বাকি কাজ মেরামত করা ও জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় জনগণ স্থানীয় এমপিকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...