প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2026, 12:39 AM
কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের : ছোট ভাই আটক
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে টিউবওয়েল (নলকূপের) পানি নেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মো. ইসমাইল মানিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন| বুধবার বিকাল আড়াইটায় উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের পূর্বপাড়ার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে| ঘটনার তিন ঘন্টা পর অভিযুক্ত ছোট ভাইকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা| নিহতের মেয়ে রাইসা আক্তার জানায়, টিউবওয়েল পানি নেওয়ার বিষয় নিয়ে আমার বাবার সাথে আমার চাচার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়| একপর্যায়ে উত্তেজিত হয়ে চাচা কোদাল দিয়ে আমার বাবার গলায় আঘাত করে| তখন বাবা মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্ত পড়তে শুরু করে| তখন আমরা বাবাকে নিয়ে হাসপাতালে এসেছি| ডাক্তার বলেছে আমার বাবা মারা গেছে| স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার চার ছেলে ও চার মেয়ে রয়েছে| এদের মধ্যে মো. ইসমাইল মানিক সকলের বড় এবং অভিযুক্ত
রাজিব ইসলাম সাগর সকলে ছোট| নিহতের পরিবারে স্ত্রীসহ ছোট ছোট তিনজন কন্যা সন্তান রয়েছে| যাদের একজন প্রতিবন্ধি| অপরদিকে রাজিব ইসলাম সাগর গত ৬/৭ মাস পূর্বে মাদক ও নারী নির্যাতন মামলায় জেল থেকে জামিনে বের হয়ে এসেছে| সে মাদকাসক্ত বলে এলাকার একাধিক ব্যক্তি নিশ্চিত করে| এদিকে, ঘটনার প্রায় তিন ঘন্টা পর কেশবপুর গ্রাম গ্রাম সংলগ্ন ফসলী জমি
থেকে অভিযুক্ত ছোট ভাই রাজিবকে আটক করে | পরে থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়| তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে| স্থানীয় জনতার সহযোগিতায় আমরা অভিযুক্ত একমাত্র আসামী রাজিবকে আটক করতে সক্ষম হয়েছি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...