প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2026, 12:05 AM
কুমিল্লায় সরকারি ঘরের সামনে দেয়াল তুলে বৃদ্ধকে অবরুদ্ধ করার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকায় সরকার থেকে বন্দোবস্ত পাওয়া ৮ শতক জমির ওপর নির্মিত ঘরের সামনে দেয়াল তুলে এক অসহায় বৃদ্ধকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই জমিতে বসবাস করতে হলে বিবাদীরা তাঁর কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এবং চাঁদা না দিলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম মো. আমীর হোসেন (৮২)। তিনি সদর দক্ষিণ মডেল থানার বারপাড়া এলাকার মৃত মোকরম আলীর ছেলে। এ ঘটনায় তিনি বারপাড়া এলাকার বাসিন্দা মো. সহিদুল ইসলাম (৪৭) ও মো. আবদুস সাত্তার (৬০) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হতদরিদ্র ও অসহায় হওয়ায় বাংলাদেশ সরকার মো. আমীর হোসেনের নামে বারপাড়া মৌজার ৩৪৭ হাল দাগের ৮ শতক নাল জমি (বর্তমানে ভিটি) বন্দোবস্ত দেয়। সরকার সেখানে তাঁকে একটি ঘরও নির্মাণ করে দেয়। এরপর থেকে তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস করে আসছিলেন। ওই জমির চারপাশেই 'রুরাল কো-অপারেটিভ সোসাইটি' নামের একটি সংস্থার কেনা জমি রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট আমীর হোসেনের বসতবাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তার সামনে (সংস্থার কেনা ৩৪৪ দাগের জমিতে) রুরাল কো-অপারেটিভ সোসাইটির পক্ষে বিবাদী মো. সহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং অপর বিবাদী মো. আবদুস সাত্তারের উপস্থিতিতে প্রায় ৬-৭ ফুট উঁচু দেয়াল ও একটি আধাপাকা টিনের ঘর নির্মাণ করা হয়। এর ফলে আমীর হোসেনের বাড়ি থেকে বের হওয়ার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তিনি সপরিবারে অবরুদ্ধ হয়ে পড়েন।
এই ঘটনায় নিরুপায় হয়ে আমীর হোসেন চলতি বছরের ২২ জানুয়ারি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি পি.আর মামলা (মামলা নং- ৮২/২৫) দায়ের করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী আমীর হোসেন অভিযোগ করেন, আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই বিবাদীরা সরকারি বন্দোবস্ত পাওয়া ওই বসতভিটায় অনধিকার প্রবেশ করেন। তাঁরা হুমকি দিয়ে বলেন, এই জায়গায় বসবাস করতে হলে তাঁদের ৬০ লাখ টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় জায়গার দখল ছেড়ে দিতে হবে। আমীর হোসেন দখল ছাড়তে অস্বীকৃতি জানালে বিবাদীরা তাঁকে যেকোনো সময় প্রাণে হত্যার হুমকি দেন।
বৃদ্ধ আমীর হোসেন জানান, বিবাদীদের এমন ঔদ্ধত্যপূর্ণ ও হুমকিমূলক আচরণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করেছেন। এবং থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...