...
শিরোনাম
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ⁜ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ⁜ নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার ⁜ কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার ⁜ দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের ⁜ পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় ⁜ কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা ⁜ জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সতর্ক থাকার আহ্বান ⁜ নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মুন্নী ইসলামের মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, শিশু উদ্ধার ⁜ রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দোলনা ও ইনডোর গেমসের উদ্বোধন ⁜ চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন গ্রেফতার ⁜ লালমাইয়ে রাতের অন্ধকারে পাঁচ শতাধিক ফলজ গাছ কর্তন করেছে দুবৃত্তরা ⁜ লালমাইয়ে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন ⁜ বাঞ্ছারামপুরে দলবেঁধে পুলিশের উপর হামলা। পুলিশসহ আহত ⁜ কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগীতানুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণ ⁜ কুবির শিক্ষার্থী শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন ⁜ কুমিল্লা কেটিসিসি এ লিমিটেড নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত মো: শাহজাহান সিরাজ। ⁜ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Jun 2026, 8:08 AM

...
আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু News Image
মোঃ মাসুদ রানা, বিশেষ  প্রতিনিধি 

তিতাস, কুমিল্লা: ফিফা বিশ্বকাপকে ঘিরে কুমিল্লার তিতাস উপজেলার নন্দীরচর গ্রামে এখন উৎসবের আমেজ। মজিদপুর ইউনিয়নের এই গ্রামের একটি সেতুকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নীল-সাদা রঙে সাজিয়েছেন স্থানীয় সমর্থকেরা। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন ফুটবলপ্রেমীরা।

সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশ নীল-সাদা রঙে রাঙানো হয়েছে। দুই পাশে শোভা পাচ্ছে অসংখ্য আর্জেন্টিনার পতাকা। মাঝখানে উড়ছে বাংলাদেশের দুটি জাতীয় পতাকা। সব মিলিয়ে সেতুটি এখন এলাকাজুড়ে বিশ্বকাপ উন্মাদনার প্রতীক হয়ে উঠেছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মানুষ সেতুটি দেখতে আসছেন। অনেকে স্মৃতিচারণমূলক ছবি তুলছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে উপভোগ করছেন ব্যতিক্রমী এই আয়োজন।
উদ্যোগের অন্যতম উদ্যোক্তা ও ঢাকা জজ কোর্টের কর্মজীবী দীন মোহাম্মদ  বলেন, "বিশ্বকাপ এলেই আমরা আনন্দে মেতে উঠি। এলাকার যুবসমাজ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় প্রতি আসরেই এমন আয়োজন করি। আমাদের এলাকায় আর্জেন্টিনার পাশাপাশি অন্য দলের সমর্থকও আছে। তবে খেলা নিয়ে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই মিলেমিশে খেলা উপভোগ করি।"

তিনি আরও জানান, "এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। কিন্তু খেলার মাঠ না থাকায় তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া  কাছে আমাদের আকুল আবেদন, যেন এলাকার দিকে দৃষ্টি দেন এবং একটি খেলার মাঠের ব্যবস্থা করেন। এতে তরুণরা বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারবে।"

  
৯৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা  বাচ্চু মিয়া বলেন, "বিশ্বকাপকে ঘিরে আমাদের এলাকায় সব সময় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আর্জেন্টিনার সমর্থক বেশি থাকলেও অন্যান্য দলের সমর্থকরাও রয়েছেন। আমরা সবাই বড় প্রজেক্টরের মাধ্যমে একসঙ্গে খেলা উপভোগ করি। সেতুটি আর্জেন্টিনার রঙে সাজানোর পর বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসছেন, যা আমাদের আনন্দ দেয়।"

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক, হাসান ও সানি আহমেদসহ আরও অনেকে বলেন, "আমরা আর্জেন্টিনার সমর্থক। এ বছরও দলটির ভালো ফলাফলের প্রত্যাশা করছি। তবে দলীয় সমর্থন নিয়ে আমাদের এলাকায় কখনো কোনো বিরোধ বা হানাহানি হয় না। সবাই যার যার পছন্দের দলকে সমর্থন করলেও পারস্পরিক সম্প্রীতি বজায় থাকে। বিভিন্ন এলাকা থেকে মানুষ আমাদের এই সেতু দেখতে আসেন, যা আমাদের খুব ভালো লাগে। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চাই।"

স্থানীয়দের মতে, ফুটবলকে ঘিরে এমন আয়োজন শুধু খেলার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও একটি উজ্জ্বল উদাহরণ।


ক্যাটেগরি: খেলা
ট্যাগ: খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...

মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি  প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...

মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...

নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...

মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...

কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...

দেবিদ্বারে জুলাই গেজেটে নাম  ওঠেনি আহত ছাত্রদল নেতা ও  সাংবাদিকসহ চারজনের
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবা...

মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃজুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়...

পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...

কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
➤ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
➤ নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
➤ কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
➤ দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের
➤ পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়
➤ কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা
➤ জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সতর্ক থাকার আহ্বান
➤ নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মুন্নী ইসলামের মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, শিশু উদ্ধার
➤ রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দোলনা ও ইনডোর গেমসের উদ্বোধন
➤ চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন গ্রেফতার
➤ লালমাইয়ে রাতের অন্ধকারে পাঁচ শতাধিক ফলজ গাছ কর্তন করেছে দুবৃত্তরা
➤ লালমাইয়ে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন
➤ বাঞ্ছারামপুরে দলবেঁধে পুলিশের উপর হামলা। পুলিশসহ আহত
➤ কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগীতানুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণ
➤ কুবির শিক্ষার্থী শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
➤ কুমিল্লা কেটিসিসি এ লিমিটেড নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত মো: শাহজাহান সিরাজ।
➤ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir