প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2026, 8:01 AM
উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহন
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার
উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত গভর্ণিং কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. আবদুল কুদ্দুস হিলালীসহ সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, ছাত্র-ছাত্রীরাসহ বিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬জুন) অনুষ্ঠিত দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত গভর্ণিং কমিটির সভাপতি মো. আবদুল কুদ্দুস হিলালী।
এসময় তিনি বলেন -
উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ বৃহত্তর অঞ্চলের জন্য একটি
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানের সাথে আমাদের পরিবারের সম্পর্ক রয়েছে। আমি আশা করছি- আগামীতে উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ শতভাগ পাশসহ উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার লাভ করার লক্ষ্যে কাজ করা হবে।
তিনি আরো বলেন- পড়ালেখায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সকল শিক্ষক -শিক্ষিকা মণ্ডলীকে আরও একটু পরিশ্রম করতে হবে। আদর্শ ও মৌলিক শিক্ষাকে বাদ দিয়ে পুতিগত শিক্ষার কোন মূল্য নেই। তাই আদর্শ ও মৌলিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে হবে। এসময় শিক্ষক -শিক্ষিকামণ্ডলী ও ছাত্র -ছাত্রীসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং নবগঠিত কমিটির সদস্য সচিব এস এম শেখ কামাল,উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন ফরাজি, নবগঠিত কমিটির অভিভাবক সদস্য মো.ফখরুল ইসলাম মজুমদার, শিক্ষক প্রতিনিধি মো.আলী সুজন,যুবদল নেতা মাস্টার ইয়াছিন মজুমদার, শাখাওয়াত হোসেন, জহিরুল ইসলাম মাসুম প্রমুখ।এসময় উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে নবগঠিত কমিটির সদস্যগণ প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের সাথে আলাদাভাবে মতবিনিময় করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...