প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2026, 12:21 AM
বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি ইমরান হোসেন প্রকাশ সুমন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ| সোমবার (১৬ জুন) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তারকৃত ইমরান হোসেন প্রকাশ সুমন দৌলতপুর গ্রামের সানু মিয়ার ছেলে|
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম এর নির্দেশনায় এসআই নাজিম উদ্দীন ও এএসআই আতিকুর রহমান সংগীয় ফোর্স’সহ দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে আসামী ইমরান হোসেন প্রকাশ সুমনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়| এ সময় তল্লাশি চালিয়ে তার কাছে রক্ষিত ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে| তার বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ| এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে| তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স| এ ব্যাপারে কোনো আপস নেই| একই সঙ্গে তিনি সচেতন নাগরিকদের মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...