...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ ⁜ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার ⁜ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ⁜ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা ⁜ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয় ⁜ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি ⁜ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১ ⁜ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় ⁜ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2026, 12:19 AM

...
বুড়িচং-রামপুর সড়কের বেহাল অবস্থায় হাজার মানুষের দূর্ভোগ News Image

কাজী খোরশেদ আলম
গোমতী নদী বুড়িচং উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। নদী পশ্চিম অংশে রয়েছে ৪ ইউনিয়ন ও পূর্ব অংশে রয়েছে ৪ ইউনিয়ন এবং একটি পৌরসভা। গোমতীর পশ্চিম অঞ্চলের মানুষগুলো বিভিন্ন কাজে উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য বুড়িচং - রামপুর সড়কটি ব্যবহার করে থাকে। গোমতী নদীর উপর গোবিন্দপুর ব্রীজটি নির্মিত হওয়ার পর থেকে বুড়িচং-রামপুর সড়কটি খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। দুই পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যমে পরিণত হয়। প্রতিদিন বিভিন্ন কাজে কয়েক হাজার মানুষ সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিক্সা, ছোট মাক্রোবাসের মাধ্যমে আসা-যাওয়া করে থাকে। বিগত কয়েক বছর যাবত এই সড়কটিতে সংস্কার মেরামত না হওয়ায় জনচলাচলে ব্যাঘাতের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমাট বেঁধে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হওয়ায় স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করতে পারছে না। বর্ষার মৌসুম হওয়ায় ঘন ঘন বৃষ্টি হচ্ছে। এতে এই সড়কের যাত্রীদের দূর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় কোথায় ছোট ও বড় গর্ত রয়েছে; তা অনুমান করা যায় না। এতে প্রতিনিয়তই দূর্ঘটনা শিকার হচ্ছে যাত্রীরা। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্রছাত্রীরা বেশি দূর্ভোগের শিকার হচ্ছে। বুড়িচং উপজেলার শিবরামপুর গ্রামের বাসিন্দা মোঃ তফাজ্জল হোসেন সলিম বলেন, বুড়িচং সদরের সাথে আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। সংস্কার মেরামতের জন্য কোন উদ্যোগ গ্রহন করা হচ্ছে না। এতে আমাদেরকে বুড়িচং সদর এবং কুমিল্লা জেলা সদরসহ দেশের বিভিন্ন প্রান্তে আসা-যাওয়া করতে অনেক কষ্ট পোহাতে হয়। আমাদের এলাকায় একজন সচিব এবং একজন ডিআইজি ও কয়েকজন উপসচিবের বাড়ী রয়েছে। কিন্ত তাদের বাড়ীর সড়কের এই ভগ্নদশা আমাদের কাম্য নয়। আমরা চাই তাদের মাধ্যমে এই সড়কের জনদূর্ভোগের লাঘব হোক। জিহান ফুটওয়্যারের এক কর্মী বলেন, আমরা প্রতিদিন কোম্পানীর গাড়ীতে করে সকাল বিকাল এই সড়কের মাধ্যমে কর্মস্থলে আসা যাওয়া করি। কিন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় সব সময় ভয়ে থাকি কখন যে দূর্ঘনায় পতিত হই।  ভারিকোটা গ্রামের ছাদেক মিয়া বলেন, আমাদেরকে বিভিন্ন দরকারে বুড়িচং আসা-যাওয়া করতে হয়। কিন্ত সড়কটি অবস্থা দেখলে মনে ভয় হয়। বুড়িচং যাওয়ার কথা ভুলে যাই। তবু পেটের তাগিদে আসা-যাওয়া করতে হয়। বুড়িচং উপজেলা প্রকৌশলী মোঃ আলিফ আহমেদ অক্ষর বলেন, এই সড়কটির কাজ করার জন্য ট্রেন্ডার দেওয়া হয়েছিল। ঠিকাদার কাজ না করায় তাকে জরিমানা করা হয়েছে। আবার নতুন করে ট্রেন্ডারের দেওয়ার প্রক্রিয়া করা হচ্ছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...

কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...

কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...

বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...

ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...

বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
➤ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
➤ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
➤ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
➤ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
➤ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি
➤ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
➤ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
➤ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir