প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2026, 12:36 AM
এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লা নগরী, জলজটে চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতায় তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা| সোমবার সন্ধ্যার আগে শুরু হওয়া প্রবল বর্ষণে নগরজুড়ে সৃষ্টি হয় জলজট ও তীব্র যানজট, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ| কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মাত্র এক ঘণ্টায় ৯১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| এতে নগরীর জিলা স্কুল সড়ক, চকবাজার, ডিসি রোড, রেসকোর্স, ঠাকুরপাড়া, বাগিচাগাঁও, টমসনব্রীজ, কান্দিরপাড়, সালাউদ্দিন মোড়, মুরাদপুর, পুলিশ লাইন, নজরুল এভিনিউ, মহিলা কলেজ সড়ক এবং চর্থা এলাকাসহ অধিকাংশ সড়ক পানির নিচে চলে যায়|
সালাউদ্দিন মোড় এলাকায় লাকসামমুখী সড়কে এক পথচারী ফুটপাত ধরে চলার সময় পানিতে ঢেকে থাকা ড্রেনে পড়ে যান| পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন| চর্থা এলাকার বাসিন্দা আবদুস সোবহান বলেন, “এত অল্প সময়ে এত বেশি পানি জমতে দেখিনি| বিষয়টি সত্যিই অবাক করার মতো|”
হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ভোগান্তিতে পড়েন উৎপল বড়ুয়া| তিনি বলেন, “সড়কে এত পানি আগে কখনও দেখিনি| যানবাহন না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে|
বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন পরিবহন চালকরাও| সিএনজি চালক আক্তার হোসেন জানান, “কমপক্ষে ৫০ থেকে ৬০টি সিএনজিচালিত অটোরিকশা পানিতে বন্ধ হয়ে গেছে| অনেক মোটরসাইকেল আরোহীকেও বাইক ঠেলে নিয়ে যেতে দেখেছি|
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে আমরা কাজ করছি| বৃষ্টি থামার প্রায় এক ঘণ্টার মধ্যেই বেশিরভাগ স্থানের পানি নেমে গেছে| ভবিষ্যতে যাতে সড়ক ও বাসাবাড়িতে বৃষ্টির পানি না জমে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...