...
শিরোনাম
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা ⁜ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা ⁜ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য ⁜ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর ⁜ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা ⁜ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা ⁜ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী ⁜ ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল ⁜ উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান ⁜ বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত ⁜ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি ⁜ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ⁜ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস ⁜ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2026, 9:11 AM

...
শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে News Image
নিজস্ব প্রতিবেদক 


ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানকে আজ সোমবার আদালতে হাজির করা হতে পারে। ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর বর্তমানে তিনি পুলিশি পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের দাবি, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় জিসানের শারীরিক কোনো জটিলতা পাওয়া যায়নি। তবে তিনি নিজেকে অসুস্থ হিসেবে উপস্থাপন করায় আদালতে সোপর্দের প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, জিসানের শারীরিক অবস্থা মূল্যায়নে চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে প্রধান করা হয়েছে। এছাড়া অ্যানেসথেসিয়া, নিউরো মেডিসিন ও মনোরোগবিদ্যা বিভাগের একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

তিনি বলেন, “মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণ ও মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত করা পরীক্ষা-নিরীক্ষায় তার শারীরিক কোনো সমস্যা পাওয়া যায়নি। সুস্থ প্রমাণিত হলে তাকে ছাড়পত্র দিয়ে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্র জানায়, দাউদকান্দির এক বিধবা নারী জিসানের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় জিসানসহ চারজনকে আসামি করা হয়েছে।

পুলিশের দাবি, ওই নারীর সঙ্গে জিসানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাত করাতে চাপ দেওয়া হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিলেও বিয়ের নির্ধারিত সময়ের আগেই জিসান আত্মগোপনে চলে যান। নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ অনুসন্ধান শুরু করে।
গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে ‘অচেতন’ অবস্থায় তাকে উদ্ধারের দাবি করে পরিবার। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে পুলিশ বলছে, জিসানকে কেউ অপহরণ করেনি। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। উদ্ধার হওয়ার পর হাসপাতালে তিনি পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেও, নিজের বিরুদ্ধে ধর্ষণ মামলা ও গ্রেপ্তারের বিষয়টি জানার পর থেকে অসুস্থতার ভান করছেন বলে পুলিশের দাবি।
এদিকে মামলার বাদী নারীর স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, মেডিক্যাল বোর্ডের চূড়ান্ত মতামত পাওয়ার পর জিসানকে আদালতে হাজির করে রিমান্ড বা পরবর্তী আইনগত পদক্ষেপের আবেদন করা হতে পারে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমা...

শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় প্রযুক্...

অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বরং অবিবাহিত জীবন নিয...

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের...

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন ন...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরায় ক...

লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

​মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ...

মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য

‎‎কুবি প্রতিনিধি‎‎মধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছেলেদের তিনটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
➤ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
➤ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
➤ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর
➤ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
➤ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা
➤ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী
➤ ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল
➤ উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান
➤ বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি
➤ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
➤ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস
➤ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir