প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2026, 12:20 AM
চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার পর এবার চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর একটি পোস্টেও ব্যাপক সাড়া মিলেছে।
গত শনিবার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে সাংসদ জসিম উদ্দিন জসিম লেখেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আজ থেকে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে প্রশাসন।
পোস্টটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১ হাজার ২০০টি রিয়্যাক্ট, ৩৬৩টি মন্তব্য এবং ৭৪টি শেয়ার হয়।
এ বিষয়ে সাংসদ জসিম উদ্দিন জসিম বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার মানুষ শান্তি ও নিরাপদ পরিবেশে বসবাস করতে চায়। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের ভয়াল ছোবল থেকে বাঁচাতে কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ব্যক্তি, দল বা পরিচয়ের কারণে কেউ ছাড় পাবে না।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চাই, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করবে, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবে এবং আমাদের সন্তানরা একটি সুস্থ ও নিরাপদ সামাজিক পরিবেশে বড় হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও জানান, অপরাধ দমনে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে এবং জনগণের সহযোগিতায় অপরাধমুক্ত ও নিরাপদ বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়ে তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...