প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2026, 12:17 AM
কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!
ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখায় মো. হাসান মজুমদার (৪৬) নামে এক গ্রাহকের একাউন্ট থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। এ ঘটনায় গ্রহক নিজেই বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গতকাল রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক মোমিনুল হকের আদালতে হাজির হয়ে তিনি মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানাকে সরাসরি এফআইআরের জন্য নির্দেশ নিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন, রাজধানীর মিরপুর- ১ এর ১৮৪ আহমেদ নগর, পাইকপাড়ার শাহ ট্রেডার্সের স্বত্তাধিকারী ও বরিশাল ধামুড়া বাজার এলাকার মো. সোহেল সহ মোট ৬ জন।
আদালত সূত্র জানায়, গত ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে একটি চক্র মো. হাসান মজুমদারের একাউন্ট হইতে সর্বমোট ১৮ লাখ ৯০ হাজার টাকা ট্রান্সফার করে অন্য ব্যাংকের একাউন্টে নিয়ে যান। এতে ব্যাংকের পক্ষ থেকে কোন প্রকার ফোনকল ও মেসেজের মাধ্যমে গ্রাহককে অবগত করা হয়নি। গত ৭ জুন দুপুরে তিনি ইসলামী ব্যাংক কুমিল্লা শাখায় টাকা উত্তোলনের জন্য গিয়ে জানতে পারেন তার একাউন্ট নম্বর ২০৫০১২....২০০ থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। পরবর্তীতে অনুসন্ধান করে দেখা যায় এনআরবিসি ব্যাংকের গ্রহাক রাজধানীর মিরপুর-১ এর শাহ ট্রেডার্সের স্বত্তাধিকারীর একাউন্ট, পুবালী ব্যাংকের বরিশাল ধামুড়া বাজার উপশাখার গ্রাহক মো. সোহেলের একাউন্ট এবং একাধিক বিকাশ ও নগদ নাম্বারে ট্রান্সফার করা হয়। এ ঘটনায় হাসান মজুমদার বাদি হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে হাজির হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী হাসান মজুমদার টাকা উদ্ধারের বিষয়ে ইসলামী ব্যাংক ও আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতা করামনা করেছেন।
এ বিষয়ে ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোহাম্মদ হোসাইন আখতার বলেন, গ্রহকের একাউন্ট থেকে টাকা তোলতে গেলে অবশ্যই তার ফোন মেসেজ বা নোটিফিকেশন যাবে। আমার শাখায় এ ধরণে কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। কোর্টে মামলা হয়েছে কিনা সেই তথ্যও আমাদের কাছে নেই। আদালত আমাদের কাছে চাইলে সহযোগিতা করবো।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী বলেন, হাসান মজুমদারের একাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে আমরা মামলা দায়ের করেছি। বিচারক মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশকে মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ নিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আদালতের নির্দেশনার কাগজপত্র আমরা এখনো হাতে পাইনি। নথি পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...