প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Jun 2026, 9:54 PM
প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে দাপুটে শুরু যুক্তরাষ্ট্রের
এফএনএস স্পোর্টস:
বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত বার্তা দিল ¯স্বাগতিক যুক্তরাষ্ট্র| দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল প্যারাগুয়েকে ৪,১ গোলে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা| লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে ¯^াগতিকরা| পরে দ্বিতীয়ার্ধে আরও একটি গোল যোগ করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র|
এই জয়কে আরও বিশেষ করে তুলেছে প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স| বিশ^কাপ বাছাইপর্বে ব্রাজিলকে ১,০ এবং আর্জেন্টিনাকে ২,১ গোলে হারিয়েছিল প্যারাগুয়ে| লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ ম্যাচে মাত্র ১০ গোল হজম করা দলটির জালে এক ম্যাচেই চারবার বল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র|
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ¯^াগতিকরা| সপ্তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিক ও ওয়েস্টন ম্যাককেনির আক্রমণ সামাল দিতে গিয়ে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া| সেই গোলেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র|
৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফোলারিন বালোগান| পুলিসিকের নিখুঁত পাস থেকে গোল করে দলের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন তিনি| প্রথমার্ধের যোগ করা সময়ে মালিক টিলম্যানের দারুণ পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন এই ফরোয়ার্ড| ফলে ৩,০ ব্যবধানে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র|
দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে| ৭৩ মিনিটে মাউরিসিও গোল করে ব্যবধান কমান| তবে সেই আশা বেশিক্ষণ টেকেনি| ম্যাচের একেবারে শেষ দিকে জিওভান্নি রেইনার দৃষ্টিনন্দন গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪,১|
ম্যাচজুড়ে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগ ছিল দুর্দান্ত| পুলিসিকের সৃজনশীলতা, ম্যাককেনির দৌড়ঝাঁপ এবং বালোগানের নিখুঁত ফিনিশিং প্যারাগুয়ের রক্ষণকে বারবার চাপে ফেলে| বালোগান অবশ্য প্রথমার্ধে আরও একটি গোল করেছিলেন, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়|
প্যারাগুয়ের জন্য এই হার বড় ধাক্কা| সাম্প্রতিক সময়ে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে আত্মবিশ^াসী থাকা দলটি বিশ^কাপের শুরুতেই বড় ব্যবধানে পরাজিত হলো| অন্যদিকে ¯^াগতিক যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচেই নিজেদের শিরোপা লড়াইয়ের দাবিদার হিসেবে তুলে ধরল|
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে| প্যারাগুয়ে ২০ জুন মুখোমুখি হবে তুরস্কের| প্রথম ম্যাচের ফলাফলের পর দুই দলের জন্যই পরবর্তী লড়াই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...