...
শিরোনাম
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল ⁜ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া ⁜ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ ⁜ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল ⁜ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি ⁜ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ⁜ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী ⁜ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা ⁜ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার ⁜ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ⁜ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য ⁜ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ! ⁜ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ⁜ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ⁜ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী ⁜ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ⁜ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 Jun 2026, 9:53 PM

...
অ্যান্টার্কটিকায় ফ্রান্সের সমান বরফ গায়েব! News Image

এফএনএস বিদেশ: 

ইউরোপের দেশ ফ্রান্সের সমান আয়তনের সমুদ্রের বরফ শীতকালেও উধাও হয়ে গেছে| এতে পেঙ্গুইনসহ সামুদ্রিক জীবজগৎ চরম হুমকির মুখে পড়েছে, পাশাপাশি বিশ্বজুড়ে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির আশঙ্কা ˆতরি হয়েছে| স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে, অ্যান্টার্কটিকা উপদ্বীপের পশ্চিমের বেলিংসহাউসেন সাগর বর্তমানে প্রায় সম্পূর্ণ বরফহীন| বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৯১ থেকে ২০২০ সালের গড় হিসাবের তুলনায় এই অঞ্চলে প্রায় ৬ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার বরফ উধাও| বরফ গলে যাওয়ার এই ঘটনা গত চার বছরের মধ্যে তৃতীয়বার ঘটলো| অ্যান্টার্কটিকা বরফ বিশেষজ্ঞ ড. উইল হবস বলেন, জুন মাসে এখানে কোনও বরফ নেই, এটি একটি হতাশাজনক ও অদ্ভুত ঘটনা| আমার মনে হয় বেলিংসহাউসেন সাগরে আমরা আর কখনও বরফ দেখতে পাবো না| তিনি জানান, উত্তর দিক থেকে আসা উষ্ণ বাতাসকে শীতল করতে সাহায্য করে সমুদ্রের বরফ| বরফ না থাকার কারণেই এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে| গত ৫ ও ৬ জুন আর্জেন্টিনার এস্পেরানজা ঘাঁটিতে সর্বোচ্চ যথাক্রমে ১৫.৪ ও ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যেখানে এই সময়ের ¯^াভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াস| এই বরফ গলে যাওয়ার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে এম্পেরর পেঙ্গুইন| বরফ দেরিতে জমা ও দ্রুত ভেঙে যাওয়ার কারণে তাদের প্রজনন ব্যাহত হচ্ছে| ২০২২ সালের শেষে এই এলাকায় বরফ গলে হাজার হাজার পেঙ্গুইন ছানার মৃত্যু হয়েছিল, যার ফলে চলতি বছর জাতিসংঘ এদের বিপন্ন হিসেবে ঘোষণা করে| এছাড়া বরফ না থাকায় ক্রিল নামক ছোট সামুদ্রিক চিংড়ির অস্তিত্বও সংকটে, যা স্থানীয় প্রাণীদের প্রধান খাদ্য| বিজ্ঞানীরা সতর্ক করেছেন, সমুদ্রের বরফ না থাকলে পাশের পাইন আইল্যান্ড ও থোয়াইটস হিমবাহের ভাসমান বরফের তাকগুলো দ্রুত ভেঙে যাবে| এতে হিমবাহ গলনের গতি বেড়ে ভবিষ্যতে বিশ্বজুড়ে সমুদ্রের পানির স্তর আরও ওপরে ঠেলে দেবে| সূত্র: দ্য গার্ডিয়ান




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল

এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...

এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...

ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...

এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল

এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...

তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি

এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
➤ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
➤ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
➤ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
➤ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
➤ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
➤ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী
➤ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা
➤ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার
➤ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’
➤ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য
➤ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
➤ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
➤ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
➤ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
➤ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী
➤ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
➤ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir