প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Jun 2026, 9:55 PM
বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চুরি হলো অনুশীলনের সরঞ্জাম
এফএনএস স্পোর্টস:
বিশ্বকাপের মাঠে নামার আগেই অ¯^স্তিকর এক পরিস্থিতির মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল| ক্যানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে পৌঁছানোর আগেই চুরি হয়েছে তাদের অনুশীলনের বিভিন্ন সরঞ্জাম| ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ, আর এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে| বিশ^কাপের প্রস্তুতির অংশ হিসেবে কোচ টমাস টুখেল ও তার দলের ব্যবহারের জন্য অনুশীলনের সরঞ্জাম আগেভাগেই ক্যানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে পাঠানো হচ্ছিল| তবে পথে সরঞ্জাম বহনকারী গাড়িতে হামলা চালিয়ে চুরির ঘটনা ঘটে| ঠিক কী কী সামগ্রী খোয়া গেছে, তা নিশ্চিত করতে কাজ করছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)| বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে অনুশীলনের বল, ফুটবল বুট এবং আরও কিছু প্রয়োজনীয় সরঞ্জাম থাকতে পারে| কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার পর সেখানে একটি ফুটবল ছাড়া প্রায় কিছুই অবশিষ্ট ছিল না| শুক্রবার (১৩ জুন) রাতে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে| পুলিশ ও এফএ যৌথভাবে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারে কাজ করছে| তদন্তের ¯^ার্থে দুই সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গেছে| গত শনিবার টমাস টুখেলের দল ক্যানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে| পরিকল্পনা অনুযায়ী, গতকাল রোববার খেলোয়াড়দের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা| তবে প্রস্তুতির ঠিক আগমুহূর্তে এমন ঘটনা দলের পরিকল্পনায় কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা| ইংল্যান্ড তাদের বিশ^কাপ অভিযান শুরু করবে বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে| গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে সরঞ্জাম চুরির ঘটনা দলটির জন্য অনাকাঙ্ক্ষিত এক ঝামেলা ˆতরি করল| যদিও এখন পর্যন্ত এফএ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি, তবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...