প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Jun 2026, 9:02 PM
১৭ বছর পর শিরোপা ঘরে তুললো মোহামেডান
দীর্ঘ ১৭ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো মোহামেডান| আবাহনীকে বৃষ্টি আইনে ৬৩ রানে হারিয়ে শিরোপা জয় করল তারা| দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে ২০০৯-১০ মৌসুমের পর এটিই মোহামেডানের প্রথম শিরোপা| বিকেএসপির ৩ ন¤^র মাঠে প্রিমিয়ার লিগের শেষ দিনে আবাহনী লিমিটেডের বিপক্ষে আগে ব্যাট করে রেকর্ড গড়ে ৪০৬ রান করে মোহামেডান| টস হেরে ব্যাটিংয়ে নামা দলটি শুরু নাঈম শেখকে হারালেও দ্বিতীয় উইকেটে ২৪৮ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়| দুইজনেই দেখা পান সেঞ্চুরির| অসাধারণ ব্যাটিংয়ে ১১৫ বলে ১১ চার ও ৯ ছক্কায় ১৪১ রান করেন এনামুল হক বিজয়| ইমন করেন ১১৬ বলে ১০ চার ও ১২ ছক্কায় ১৫০ রান| এছাড়াও আফিফ হোসেন ধ্রুব ৩৩ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন| শেষদিকে ১৬ বলে অপরাজিত ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন আনিসুল ইসলাম| ৪ উইকেটে ৪০৬ রানে থামে মোহামেডান| রান তাড়ায় আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করার পর বজ্রপাত ও বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি| বড় লক্ষ্য তাড়ায় শুরুতে থেকেই মারমুখী ব্যাটিং করেছেন আবাহনীর ওপেনার অনিক সরকার| তবে জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কনরা ভালো করতে পারেননি| ৬৪ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮৫ রানে অপরাজিত ছিলেন ওপেনার অনিক সরকার| ২২ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন সাব্বির রহমান| এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর আর বল মাঠে গড়ায়নি| অন্য মাঠে প্রাইম ব্যাংকের হারে শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের| ১১ ম্যাচের লিগ শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান| অন্য দিকে সমান ৮ জয়ে ১৬ পয়েন্ট করে পেয়েছে আবাহনী ও প্রাইম ব্যাংক| তবে হেড টু হেডের হিসেবে এগিয়ে থেকে রানার্স-আপ হয়েছে আবাহনী|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...