প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Jun 2026, 9:07 PM
৩ লাল কার্ডের ম্যাচ সহজ জয় পেলো স্বাগতিক মেক্সিকো
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো| এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ^কাপ শুরু করল তারা| ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ| শুরুর ম্যাচেই ৩টি লাল কার্ডের ব্যবহার করেছেন রেফারি| দুই দলের ফুটবলারই লাল কার্ড দেখেছেন| শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো| তাতে প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ ˆতরি হয়| তৃতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ হাতছাড়া করেন রাউল হিমিনেজ| তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস| তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে| মিনিট ছয়েক পরই লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেস| ১৯তম মিনিটে তার সামনে সুযোগ এসেছিল ব্যবধান দ্বিগুণ করার| তবে এবার অন টার্গেটে রাখতে পারেননি| বারের সামান্য উপর দিয়ে বল চলে যায়| প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারো জোড়ালো আক্রমণ করে মেক্সিকো| এবার সুযোগ নষ্ট করেন ব্রায়ান গুটিয়েরেজ| তাতে ব্যবধান আর বাড়েনি| ১-০ গোলের লিড নিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিক দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা যায় লাল কার্ড| আসরের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে| ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় ফাউল করেন তিনি| ৬৬তম মিনিটে মাঠে নামেন গিলবার্তো মোরা| তিনি বিশ^কাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন| তরুণ এই খেলোয়াড় ভাগ্য সঙ্গে করে মাঠে নিয়ে আসেন! ৬৭তম মিনিটেই আবার গোল পায় তার দল| এবার রাউল হিমিনেজ গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় মেক্সিকোর| ৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখে দক্ষিণ আফ্রিকা| এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার থে¤^া জেওয়ানে| এরপর যোগ করা সময়ে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...