প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Jun 2026, 9:02 PM
অজি দলে ডাক পেলো ভারতীয় বংশোদ্ভূত নিখিল চৌধুরী
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া| বিশ্রামে থাকা ট্রাভিস হেডের পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার নিখিল চৌধুরী| ৩০ বছর বয়সী লেগ-স্পিনিং অলরাউন্ডার বর্তমানে তাসমানিয়া ও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন| বিগ ব্যাশ লিগে (বিবিএল) ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে সুযোগ পেলেন তিনি| ব্রিসবেনের গ্রেড ক্রিকেটে খেলার সময় নিখিলের প্রতিভায় মুগ্ধ হন তৎকালীন হারিকেন্স কোচ জেমস হোপস| এরপর থেকেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়| হোবার্ট হারিকেন্সের হয়ে টানা তিন মৌসুম খেলেছেন তিনি| ২০২৪-২৫ মৌসুমে হোবার্ট হারিকেন্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নিখিল| এরপর তাসমানিয়ার হয়ে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার| ইতোমধ্যে শেফিল্ড শিল্ডে একটি সেঞ্চুরি এবং এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন এই ভারতীয় অলরাউন্ডার| নিখিলকে দলে নেওয়া নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড বলেন, ‘নিখিল বেশ কিছুদিন ধরেই আমাদের নজরে ছিল| এই সফরের জন্য তিনি স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে ছিলেন এবং ব্রিসবেনের প্রস্তুতি ক্যাম্পেও দলের সঙ্গে অনুশীলন করেছেন| ট্রাভিস হেডের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে|’ তিনি আরও বলেন, ‘বিশেষ করে গত মৌসুমে বিবিএলে তার পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে| এ বছর আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিল সে| বাংলাদেশ সফরে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রথম টি-টোয়েন্টিতেই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের সুযোগ পেতে পারে|’ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের অনুমতি না থাকলেও দেশটিতে টানা পাঁচ বছর বসবাস করেছেন তিনি| আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো অস্থায়ী নাগরিক একটি দেশে কমপক্ষে ৩ বছর বা টানা ৩৬ মাস বসবাস করলেই ওই দেশের জাতীয় দলে খেলতে পারবেন| ফলে অস্ট্রেলিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন নিখিল| এদিকে ভারতে জন্ম নেওয়া নিখিল পাঞ্জাবের হয়ে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ঘরোয়া ক্রিকেট খেলেছেন| ˆসয়দ মুশতাক আলি ট্রফিতে ১২টি টি-টোয়েন্টি এবং বিজয় হাজারে ট্রফিতে দুটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন তিনি| এবার অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলবেন তিনি| বাংলাদেশের বিপক্ষে যদি নিখিল একাদশে খেলার সুযোগ পান, তবে ৬২ বছর পর প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তুলবেন তিনি| ১৯৬৪ সালে সবশেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ভারতীয় বংশোদ্ভূত লেগস্পিনার রেক্স সেলারস|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...