প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jun 2026, 12:43 AM
কুমিল্লা আঞ্চলিক শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লায় ছয় জেলা বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পদুয়ার বাজার বিশ্বরোড রসনা স্বাদ কনভেনশন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা, বি-বাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে আঞ্চলিক কমিটি পুনর্গঠনের জন্য এই মতবিনিময় সভা করা হয়েছে।
আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আবুল বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২০২৬) সভাপতি মোহাম্মদ আলী, কুমিল্লা জেলা শ্রমিক ইউনিয়ন (৯৩৮) সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২০২৬) সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন খন্দকার , লক্ষীপুর জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহজাহান, ফেনী জেলা ট্রাক ও ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ বাবুল মিয়াজি, চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাং লড়ি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজী ওমর ফারুক, কুমিল্লা জেলা ট্রাক, ট্যাংলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (২০২৪) সভাপতি আলী হোসেন, কুমিল্লা জেলা ট্রাক ও ট্যাং লড়ি শ্রমিক ইউনিয়ন (২০৪৪) সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, নোয়াখালী জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২৬৫) সভাপতি নুরুল ইসলাম সেলিম, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (৯৩৮) যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু, কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২০২৬) সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মোঃ আবুল বাহারকে আহবায়ক, হাজী মোঃ শাহজাহান, মোহাম্মদ আলী ও মোঃ ইদ্রিস মিয়াকে যুগ্ম আহবায়ক এবং মোঃ কামাল হোসেন খন্দকারকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি পরবর্তীতে একটি সভা আহবান করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অনুমোদনক্রমে আঞ্চলিক কমিটির কার্যক্রম পরিচালনা করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...