প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jun 2026, 12:41 AM
ব্রাহ্মণপাড়ায় 1২ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত মামলার দুই পলাতক আসামি ও একটি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. শামীম হোসেন ও এএসআই মো. নুর-আল আহসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া-কুমিল্লা সড়কের মানরা ব্রিজসংলগ্ন আরাগাঙ্গা খালের উত্তর পাড়ে একটি কাঁচা রাস্তার ওপর গামছা দিয়ে মোড়ানো একটি চটের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, থানার এসআই সৈকত মজুমদার অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানার মামলা নম্বর ১৪(০৪)২৫-এর পলাতক আসামি মো. শাহীন মিয়া ওরফে গাজী শাহীন (৩০)-কে দুলালপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
এ ছাড়া এসআই ডিএমএ মজিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পলাতক আসামি গিয়াস (৩৮)-কে গ্রেপ্তার করেন।
অন্য এক অভিযানে এএসআই রতন কুমার মল্লিক জিআর পরোয়ানাভুক্ত আসামি সোহেল মিয়াকে গ্রেপ্তার করেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...