...
শিরোনাম
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ ⁜ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান ⁜ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬ ⁜ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ⁜ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর ⁜ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ ⁜ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় ⁜ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ⁜ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক ⁜ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ⁜ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 11 Jun 2026, 10:52 PM

...
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান News Image

এফএনএস বিদেশ :

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে| টানা দ্বিতীয় দিনের মতো ইরানে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র| এর জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান| একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছে তেহরান| এতে ˆবশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ ˆতরি হয়েছে| সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র| এর জবাবে তেহরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে| মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত বুধবার গভীর রাতে ট্রাম্পের ‘নির্দেশে’ এসব হামলা চালানো হয়| তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলা ছিল ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ জবাব| ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং বন্দর আব্বাস ও সিরিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে| দক্ষিণাঞ্চলীয় কারগান শহরেও বিস্ফোরণে অন্তত দুজন আহত হয়েছেন| এমন অবস্থায় হরমুজ পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান| ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগ তুলে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে| আইআরজিসি জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সব ধরনের চলাচল, অর্থাৎ তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের চলাচলও বন্ধ থাকবে| একইসঙ্গে মার্কিন সামরিক বাহিনী জাহাজ চলাচলে সহায়তা করেছে বলে ট্রাম্প আগে যে দাবি করেছিলেন, সেটিও প্রত্যাখ্যান করেছে আইআরজিসি| এদিকে আইআরজিসি আরও জানিয়েছে, ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে| এছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে তারা| প্রসঙ্গত, হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত দুদিন ধরে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে| ইরানের দাবি, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং জর্ডানের আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা করেছে| অন্যদিকে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপ, সিরিক, জাস্ক এবং বন্দর আব্বাস বন্দরে হামলা চালিয়েছে| তেহরানের দাবি, মার্কিন ওই হামলায় দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে এবং একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে| আল জাজিরা বলছে, ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতের কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে| গত এপ্রিলের যুদ্ধবিরতির আগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা আক্রমণে উপসাগরীয় অঞ্চল ব্যাপকভাবে অস্থিতিশীল হয়ে উঠেছিল| এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত রয়েছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে তেল ও খাদ্যের দামে পড়েছে| মূলত বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই সমুদ্রপথ দিয়েই পরিবাহিত হয়| সংঘাতের শুরুতে ইরান প্রথমবারের মতো প্রণালিটি বন্ধ করে দেয়| পরে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করলেও ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের পর আবারও তা কার্যকর করে তেহরান|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...

কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...

মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের পাশে জামায়াত
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...

যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...

. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
➤ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
➤ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
➤ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড
➤ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর
➤ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ
➤ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়
➤ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
➤ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক
➤ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ
➤ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir