প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 10:32 AM
' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক গাজী খোরশেদ আলম ঠিকাদারের সন্তান।
জাহাঙ্গীর আলম বলেন, “আমি দীর্ঘ সময় প্রবাসে থাকলেও নাড়ির টান ভোলেননি। সাধারণ মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। আমার মূল লক্ষ্য হলো ব্রাহ্মণপাড়াকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদে রূপান্তর করা।”
উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “অসহায় ও অবহেলিত মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন করতে চাই। আমাদের এই জনপদ হবে সমৃদ্ধশীল। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে আমি ব্রাহ্মণপাড়াকে পুরো দেশের কাছে একটি মডেল উপজেলা হিসেবে পরিচিত করতে চাই।”
মোবাইল ফোনে তিনি উল্লেখ করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বিশ্বাস করেন, সঠিক নেতৃত্ব পেলে ব্রাহ্মণপাড়া একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি উপজেলাবাসীর পূর্ণ সমর্থন কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...