প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 10:28 AM
ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও জমি দখলের অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তা ও অন্যের জমি দখল করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জমি ও রাস্তা সুরক্ষায় প্রশাসন ও আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগাইশ গ্রামের টিটি সাহেবের বাড়ির বাসিন্দা হাজী সিরাজুল ইসলাম ওয়ারিশ সূত্রে প্রাপ্ত নাগাইশ মৌজাস্থিত ১৪৩৯ নং বি.এস খতিয়ানের ৩৫৪৩ দাগের ১৪ শতক ভিটি জমি ২০২২ সালে হেবা ঘোষণার মাধ্যমে তার ছয় ছেলের নামে হস্তান্তর করেন। ওই জমির পাশ দিয়ে তাদের পরিবারের সদস্য ও আশপাশের প্রায় ২৭টি পরিবারের চলাচলের সুবিধার্থে প্রায় ১৮ ফুট প্রশস্ত একটি রাস্তা রাখা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ জাকির হোসেন অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ মাসুদ রানা ও মোঃ মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে জোরপূর্বক তাদের ভোগদখলীয় জমি এবং ওই চলাচলের রাস্তাটি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। গত ১৪ মে সকাল ১০টার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে রাস্তা ও জমি দখল করে নির্মাণকাজ শুরু করে।এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন কুমিল্লার বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে আদালত সার্বিক বিষয় বিবেচনা করে গত ১ জুন ওই জমিতে স্থিতাবস্থা বা নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে গত ৯ জুন পুনরায় সেখানে নির্মাণকাজ শুরু করেন অভিযুক্তরা।
জাকির হোসেন বলেন,"আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও তারা জোর করে কাজ করছে। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয় এবং হামলার ভয়ভীতি দেখায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো কাজ হয়নি।"
ভুক্তভোগী পরিবারটি জমি ও চলাচলের রাস্তা উদ্ধারসহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...