...
শিরোনাম
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার ⁜ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি. ⁜ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক ⁜ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। ⁜ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ⁜ ঘুরে এলাম পার্কির চর ⁜ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের ⁜ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি ⁜ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা ⁜ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’ ⁜ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের ⁜ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jun 2026, 3:26 PM

...
ডাক্তার নেই, রোগী দিশেহারা বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র ফাঁস! News Image
বরুড়া প্রতিনিধি.
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ডাক্তার পাচ্ছেন না রোগীরা। চেম্বার খোলা নেই কোন ডাক্তার, করিডোরে হতাশ মুখ। অথচ হাজিরা খাতায় ঠিকঠাক সই। কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে এই নির্লজ্জ অনিয়মের মহোৎসব। সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে হাসপাতালটির ভেতরের ভয়াবহ চিত্র ডাক্তাররা সরকারি দায়িত্ব ফেলে রেখে ব্যস্ত প্রাইভেট ক্লিনিকে, আর অসহায় রোগীরা সেবার আশায় দুয়ারে দুয়ারে ঘুরছেন।
সরেজমিনে যা দেখা গেল,
৯ জুন মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে এই প্রতিবেদক বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন পরিদর্শনে যান। নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হওয়ার কথা। কিন্তু পরিদর্শনে গিয়ে দেখা যায়, ডাক্তারদের চেম্বারগুলো ফাঁকা। কোনো চেম্বারে কোনো ডাক্তার নেই।
সহকারীদের জিজ্ঞেস করলে তারা জানায়, ডাক্তাররা উপরে মিটিংয়ে আছেন। এরপর উপরে গিয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমানের কাছে মিটিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট জানান,  কোনো মিটিং নেই।
হাজিরা খাতা দেখে তিনি জানান, সেদিন ১৬ জন চিকিৎসক উপস্থিত হয়েছেন। কিন্তু স্বাস্থ্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে নিচতলায় নেমে দেখা যায়, বেশিরভাগ ডাক্তারের চেম্বার শূন্য। পরে জানা যায়, তাঁদের অনেকেই কাছের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগী দেখে সেরে হাসপাতালে উপস্থিত হচ্ছেন। ধরা পড়ার পর কেউ কেউ বলেন, "নিচে চা খেতে গিয়েছিলাম।"
 রোগীদের অভিযোগ, নিত্যদিনের যন্ত্রণা,
ভুক্তভোগী রোগী ও তাঁদের স্বজনরা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিদিনই এই চিত্র। নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও অনেক ডাক্তার ১০টা, এমনকি ১১টায়ও আসেন। আবার দুপুর ১টা বাজলেই কর্মস্থল ছেড়ে চলে যান। ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না পেয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
 স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য,

বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমান এই প্রতিবেদকের কাছে স্বীকার করেন, কয়েকজন ডাক্তারকে তাঁদের চেম্বারে পাওয়া যায়নি। তিনি বলেন, "আজকে আমাদের ১৭ জন ডাক্তারের মধ্যে ১৫ জন উপস্থিত ছিলেন। একজনের নাইট ডিউটি ছিল। তবে কেন কয়েকজনকে কক্ষে পাওয়া যায়নি, সেটা আমরা খতিয়ে দেখব। ইতোমধ্যে তাদের প্রশাসনিকভাবে শোকজ করা হয়েছে।"
এর আগে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানিয়েছিলেন, অনিয়মের অভিযোগে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে এবং পরদিন তাঁরা জবাব দেবেন।

 সিভিল সার্জনের আশ্বাস,
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অনিয়মের বিষয়টি কুমিল্লার সিভিল সার্জনের কাছে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হলে তিনি বলেন, "আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। সাংবাদিকরা হাসপাতালে গিয়ে পরিদর্শন করুন এটাকে আমরা সাধুবাদ জানাই এবং অত্যন্ত প্রশংসা করি।"
 জনমনে প্রশ্ন  জবাবদিহি কবে?
সরকারি হাসপাতালে নিয়মিত অনুপস্থিতি, প্রাইভেট ক্লিনিকে সমান্তরাল চর্চা এবং রোগীদের সঙ্গে এই প্রতারণামূলক আচরণ দীর্ঘদিন ধরে চলে আসছে। শোকজ আর আশ্বাসের বৃত্তে ঘুরতে থাকা এই সমস্যার স্থায়ী সমাধান কবে হবে এই প্রশ্নই এখন বরুড়াবাসীর মুখে মুখে।
সচেতন মহল মনে করেন, শুধু শোকজ নয়, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা না নিলে এই অনিয়ম বন্ধ হবে না। সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তাঁরা দাবি জানান।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...

লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...

মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...

লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর

​নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...

বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...

অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...

‎ প্রেসবিজ্ঞপ্তি:‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
➤ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
➤ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
➤ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক
➤ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।
➤ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ
➤ ঘুরে এলাম পার্কির চর
➤ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
➤ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি
➤ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা
➤ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’
➤ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir