...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 6 Jun 2026, 8:23 PM

...
বিশ্বকাপের আগে মেসির ফিটনেস নিয়ে আশার বাণী স্কালোনির News Image

এফএনএস স্পোর্টস:

চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছেন মহাতারকা লিওনেল মেসি| ২০২৬ বিশ^কাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তিনি কয়েক মিনিট খেলতে পারেন বলে জানিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি| ৩৯ বছর ছুঁইছুঁই মেসির শারীরিক অবস্থা নিয়ে গতকাল শনিবার স্কালোনি বলেছেন, 'লিও ভালো আছে| সে ইতোমধ্যে দলের সাথে আংশিক অনুশীলন শুরু করেছে, এখন আর পুরোপুরি আলাদা নেই| প্রীতি ম্যাচগুলোতে সে কয়েক মিনিট খেলতে পারে- এমন সম্ভাবনা রয়েছে| তবে সেটা এই ম্যাচে নাকি পরের ম্যাচে, তা আমরা দেখব|' বিশ^কাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ |  সকালে টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে| এরপর বুধবার অ্যালাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা| 'সে আগের চেয়ে অনেক ভালো আছে এবং এটি আমাদের ¯^স্তি দিচ্ছে,' অধিনায়ক মেসিকে নিয়ে যোগ করেছেন স্কালোনি| আর্জেন্টিনা জাতীয় দলের মেডিকেল টিমকে এখন বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে| শুরুতেই রয়েছে তাদের প্রধান তারকা মেসিকে নিয়ে কাজ, যিনি ইন্টার মায়ামির হয়ে খেলা সবশেষ ম্যাচে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এবং সেকারণে হন্ডুরাসের বিপক্ষে তার খেলার কথাও ছিল না| স্কালোনি আরও নিশ্চিত করেছেন যে, কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক হুয়ান মুসো শুরুর একাদশে থাকবেন| কারণ, দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ উয়েফা ইউরোপা লিগের ফাইনালের আগে গা গরম করার সময় তার ডান হাতের অনামিকা আঙুল ভেঙে যায়| মেডিকেল টিম এমিলিয়ানোকে দুটি প্রীতি ম্যাচেই মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে| তবে আলজেরিয়ার বিপক্ষে বিশ^কাপের প্রথম ম্যাচেই তিনি খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে| এছাড়া, এই প্রীতি ম্যাচগুলোতে সান্তিয়াগো বেলত্রানকে কিছু সময় খেলার সুযোগ দেবেন স্কালোনি| ফলে রিভারপ্লেটের এই তরুণ গোলরক্ষকের অভিষেক হতে পারে আলবিসেলেস্তেদের জার্সিতে| রক্ষণভাগে দুই রাইট-ব্যাক নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়েল পেশির চোট থেকে সেরে উঠছেন| প্রীতি ম্যাচগুলোতে তাদের বিকল্প হিসেবে কোচিং স্টাফরা অগাস্তিন গিয়ায় ও নিকোলাস কাপালদোকে দলে ডেকেছেন| সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো গত এপ্রিলে হাঁটুতে চোট পাওয়ার পর সেরে উঠে এখন দলের সাথে অনুশীলন করছেন| তবে ম্যাচ খেলার মতো ফিটনেসের ঘাটতি রয়েছে তার| স্কালোনিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি রোমেরোকে কিছু সময় খেলাবেন নাকি আরও কয়েক দিন অপেক্ষা করবেন| লক্ষণীয় আরেকটি ঘটনা হলো অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজের পরিস্থিতি| হাঁটুতে প্রচণ্ড আঘাত পাওয়ার পর তিনি এখনও আলাদাভাবে অনুশীলন করছেন| হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ থেকে পাজ ছিটকে গেছেন এবং বিশ^কাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেও তার মাঠে ফেরাটা বেশ কঠিন হবে| এছাড়া, মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস আর স্ট্রাইকার হুলিয়ান আলভারেজও শারীরিক কিছু সমস্যা নিয়ে কানসাসে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন| তাদের অবস্থার উন্নতি হলেও প্রীতি ম্যাচগুলোতে তারা খেলার সুযোগ পাবেন কি না, তা নিশ্চিত নয়| চোটে জর্জরিত স্কোয়াডের বর্তমান পরিস্থিতি নিয়ে স্কালোনি বলেছেন, 'অবস্থার উন্নতি হচ্ছে| তারা ভালো আছে| তবে এই ম্যাচগুলোতে আমরা তাদেরকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না| পরিকল্পনা হলো, চোটে থাকা খেলোয়াড়রা নিশ্চিতভাবেই এই প্রীতি ম্যাচগুলোতে অংশ নেবে না|'




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir