প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 6 Jun 2026, 8:24 PM
নেইমারকে ছাড়াই আজ মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
এফএনএস স্পোর্টস:
নেইমারকে ছাড়াই বিশ^কাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে ব্রাজিল| বাংলাদেশ সময় ভোর ৪টায় মোহাম্মদ সালাহ'র মিশরের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ^চ্যাম্পিয়নরা| তবে ইনজুরির কারণে এই ম্যাচ মিস করবেন নেইমার, যা নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি| গত ১৭ মে করিতিবার বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি| এই ঘটনার পরদিন নেইমারকে নিয়ে ব্রাজিলের বিশ^কাপ স্কোয়াড ঘোষণা করেন কার্লো| নেইমারের ডান পায়ের কাফ মাসলে চোট পান এই ফরোয়ার্ড| তবে সেলেসাও শিবিরে ¯^স্তির খবর দলের বাকি ফুটবলাররা শতভাগ ফিট রয়েছেন| আপাতত মিশর ম্যাচে নেইমারকে ছাড়ই পরিকল্পনা করছে ব্রাজিল| জয় ছাপিয়ে ২২ জন ফুটবলারকে ম্যাচ খেলার সুযোগ দেবার কথা জানিয়েছেন ডন কার্লো| আনচেলত্তি বলেন, 'আমার মনে হয় তার (নেইমার) পরিস্থিতি এখন একদম পরিষ্কার| সে একা একাই দারুণ কাজ করছে| সপ্তাহ শেষে তার একটি এমআরআই স্ক্যান করা হবে| তারপর, যদি সবকিছু ঠিকঠাক থাকে, সে আগামী সপ্তাহে দলের সাথে অনুশীলন করতে পারবে নেইমার|'
উল্লেখ্য, এর আগে দু'দলের ৬ বারের দেখায় প্রতিবারই জিতেছে সেলেসাওরা| সবশেষ ২০১১ সালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মিশর|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...