প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 6 Jun 2026, 8:21 PM
বাবুর কণ্ঠে ‘মাস্তুল’ সিনেমার গান ‘আমায় ভাসাইলি রে’
এফএনএস বিনোদন:
পল্লিকবি জসীমউদ&দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’ নতুন করে গাইলেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু| মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’ সিনেমার প্রমোশনাল গান হিসেবে ব্যবহার করা হচ্ছে এটি| লাবিক কামাল গৌরবের নতুন সংগীতায়োজনে ˆতরি হওয়া এই গানটি প্রকাশের মধ্য দিয়েই চলতি মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে যাচ্ছে| নদী ও সাগরে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে| নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, সিনেমাটি মূলত নদীর ওপর ভেসে থাকা মানুষের যাপিত জীবন ও বিচ্ছিন্ন বাস্তবতার গল্প| তাই প্রচারের জন্য একটি নদীকেন্দ্রিক গান ব্যবহার করার পরিকল্পনা ছিল| নতুন গানের বিষয়টি মাথায় আসলেও এই কালজয়ী গানটির কথাই তার মাথায় আসছিল বারবার| নির্মাতা বলেন, টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করার পর পল্লিকবি জসীমউদ&দীনের কালজয়ী গানটি ব্যবহারের সিদ্ধান্ত নিই| গান চূড়ান্ত হওয়ার পর মনে হচ্ছিল বাবু ভাই গাইলে খুব ভালো হবে| তার কণ্ঠে অনেক মায়া আছে| তিনি এর আগে অনেক ফোক গান গেয়েছেন, যেগুলো দর্শক-শ্রোতারা খুব পছন্দ করেছেন| সিনেমায় গান গাওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন ফজলুর রহমান বাবু| এতে আরও আছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ|
উল্লেখ্য, গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর সিনেমাটি দেশে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছিল|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...