প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jun 2026, 10:01 AM
র চিকিৎসা করাতে গিয়ে ভারতের দিল্লিতে অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের যুবক নিহত
এমরান হোসেন বাপ্পি
ভারতের রাজধানী নয়া দিল্লির মালবীয় নগরে একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশের চৌদ্দগ্রামের নূরুল আমিন সোহাগ নামে এক যুবকসহ ২১ জন নিহতের ঘটনা ঘটেছে| গত বুধবার সকালে দিল্লির হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে এই ঘটনা ঘটে| নিহত যুবকের নাম নূরুল আমিন সোহাগ (৪০)| তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে| আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় নিহতের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে| শুক্রবার বিকালে নিহত সোহাগের বাড়িতে গিয়ে দেখা যায়, নূরুল আমিন সোহাগ পরিবারের ৪ ভাইয়ের মধ্যে সবার বড়| বন্দরনগরী চট্টগ্রামে তার একাধিক প্রতিষ্ঠিত ব্যবসা রয়েছে| তিনি পরিবারের সদস্যদের বিপদ-আপদে সবার আগে এগিয়ে আসেন বলে ¯^জনরা জানান| ছোট বোন রেহেনা আক্তার মুন্নীর ¯^ামী মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছেন| তার দুটি কিডনিই বিকল| কিডনি ট্যান্সমিশন করার জন্য ডোনার মোট ৫ জন ভারতের নয়াদিল্লির ম্যাক্স হাসপাতাল উদ্দেশ্যে গত ২ জুন বাংলাদেশ ছাড়েন| সেখানে গত বুধবার সকালে অগ্নিকান্ডের ঘটনার আগে
হাসপাতালের পাশ^বর্তী মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে উঠেন| সেখান থেকে নাস্তা খাওয়ার জন্য সবাই ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামক হোটেলে যান| এ সময়ে হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে নূরুল আমিন সোহাগসহ ২১ জন নিহত হয়| অগ্নিকান্ডের ঘটনায় তাঁর ছোট বোন রেহেনা আক্তার মুন্নী, অসুস্থ্য ভগ্নিপতি মোশারফ হোসেন, কিডনি ডোনার উম্মে জোহরা ও তার মেয়ে উম্মে সায়মা মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়ে দিল্লির ম্যাক্স হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন| এই খবর বাংলাদেশে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশ ˆতরী হয়| নিহত নূরুল
আমিন সোহাগের মরদেহ গ্রহণ করতে তার ¯^জনরা বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইতিমধ্যে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন| আজ শনিবার সকল আইনী প্রক্রিয়া শেষে বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছাবে বলে নিহতের ভাই বাবলু জানিয়েছেন| নিহত নূরুল আমিন সোহাগের স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...