...
শিরোনাম
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন ⁜ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম ⁜ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক ⁜ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ⁜ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত! ⁜ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি ⁜ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ⁜ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ⁜ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান ⁜ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ⁜ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন ⁜ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি ⁜ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ ⁜ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা ⁜ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত ⁜ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত ⁜ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 9:53 AM

...
চৌদ্দগ্রামে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাট, আহত ২ News Image

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী কায়দায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে

হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে| ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শুভপুর

ইউনিয়নের কাদৈর বাজারে| এ ঘটনায় ভুক্তভোগি ব্যবসায়ী আনোয়ার বাদী হয়ে ৭ জনের নাম

উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করে কুমিল্লার বিজ্ঞ সিনি: জুডি: ম্যাজিস্ট্রেট এর

০৯নং আমলী আদালতে একটি মামলা (৪৩৩/২৬) দায়ের করেন|

আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, মামলায় উল্লেখিত বিবাদীরা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে

নিজ এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিলো| পক্ষান্তরে বাদী

আনোয়ার কাদৈর বাজারে মান্নান ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে

দীর্ঘদিন যাবৎ বেশ সুনামের সাথে এলাকায় ব্যবসা-বানিজ্য করে আসছেন| গত কিছুদিন থেকে

বিবাদীরা ব্যবসায়ী আনোয়ার এর কাছে তিন লক্ষ (৩,০০,০০০/=) টাকা চাঁদা দাবি করে আসছে|

দাবিকৃত চাঁদা দিতে অ¯^ীকৃতি জানালে ঘটনার দিন গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় মামলার প্রধান

অভিযুক্ত উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামের বাচা মিয়ার ছেলে শামসুল হক প্রকাশ শামসু

এর নেতৃত্বে একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে আমির হোসেন (৫৫), মৃত হারুন মিয়ার ছেলে

মো. মাসুম (৩২), শাহআলম এর ছেলে মো. বাবলু (২৮), ইসমাইল মিয়ার ছেলে মো. আরমান (২২), মো.

হোসেন এর ছেলে মো. শামীম (৩৭) ও মো. রাকিব (২৬) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন সন্ত্রাসী

প্রকৃতির লোক ব্যবসায়ী আনোয়ার এর দোকানে আসে এবং পূর্বের দাবিকৃত ৩ লক্ষ টাকা চাঁদা

চায়| এ সময় ব্যবসায়ী আনোয়ার চাঁদা দিতে অ¯^ীকৃতি জানালে উল্লেখিত বিবাদীরা ক্ষুব্ধ হয়ে

ব্যবসায়ী আনোয়ারের দোকানের কাঁচের থাই গ্লাসের দরজায় সজোরে লাথি মারে এবং দেশীয় অস্ত্র-শস্ত্র

নিয়ে অতর্কিতভাবে হামলা ও ব্যাপক ভাংচুর করে| এ সময় ভুক্তভোগি ব্যবসায়ীর বড় ভাই আব্দুল মান্নান

তাদের এহেন কাজে বাধা দিলে তারা তার উপরও চড়াও হয় এবং তাকেও মারধর করে| ন্যাক্কারজনক এ হামলা ও

ভাংচুরের ঘটনায় ব্যবসায়ী আনোয়ার ও তার বড় ভাই আব্দুল মান্নান গুরুতর আহত হন| পরে তাদের শোর-

চিৎকারে আশেপাশের ব্যবসায়ী সহ বাজারে আসা লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দোকানের

ক্যাশে থাকা নগদ ৬৫ হাজার টাকা, দোকানের অন্য একটি সেক্রেটারিয়েট টেবিলের ড্রয়ারে রাখা প্রায়

২ ভরি ওজনের প্রায় ৪ লক্ষ টাকা সমমূল্যের ¯^র্ণালঙ্কার এবং ব্যবসায়ী আনোয়ারের পকেটে থাকা আরও নগদ

২৭০০ টাকা লুট করে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়| এতে সর্বমোট ৭ লক্ষাধিক টাকার

আর্থিক ক্ষতি সাধিত হয় বলে মামলায় উল্লেখ করা হয়| পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে

চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে| বিষয়টি স্থানীয়ভাবে মীমাংশার চেষ্টা করেও ব্যর্থ হয়ে

এ ঘটনার একদিন পরে গত বৃহস্পতিবার (২১ মে) ভুক্তভোগি ব্যবসায়ী আনোয়ার হামলাকারীদের বিরুদ্ধে

আদালতে একটি মামলা দায়ের করেন| আদালত মামলাটি তদন্তের জন্য শিল্প পুলিশকে দায়িত্ব দিয়েছে বলে

জানা গেছে| তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ|

এ বিষয়ে মামলার বাদী ব্যবসায়ী আনোয়ার সাংবাদিকদের জানান, বিবাদীদের প্রায় সকলে চাঁদাবাজ ও

সন্ত্রাসী প্রকৃতির লোক| দীর্ঘদিন যাবৎ তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড সহ নানান

অপরাধমূলক কাজ করে আসছিলো| তারা গত দুই সপ্তাহ যাবৎ আমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে

আসছিলো| আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা ক্ষুব্ধ হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-

ভাংচুর ও লুটপাট করেছে| এতে আমার ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে| আমি স্থানীয়ভাবে বিষয়টি

মীমাংশার চেষ্টা করেছি| পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শেই আমি আইনের আশ্রয় গ্রহণে বাধ্য

হয়েছি| হামলাকারীরা এখনো আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি অব্যাহত রেখেছে| চাঁদা না দিলে

তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এখনো| পরিবার নিয়ে আমি এখন চরম আতঙ্ক, উৎকন্ঠা ও শঙ্কার

মধ্যে দিন কাটাচ্ছি| আশা করছি, পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে

দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিতে যথাযথভাবে কাজ করবে|

এ বিষয়ে বক্তব্য জানতে মামলায় উল্লেখিত একাধিক বিবাদীর সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা

হলেও সাংবাদিক পরিচয় জেনে তারা এ বিষয়ে কথা বলতে নারাজ বলে কলটি কেটে দেন|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন

কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...

কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...

মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...

মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...

মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...

হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
➤ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
➤ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
➤ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
➤ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
➤ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি
➤ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
➤ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
➤ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান
➤ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ
➤ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন
➤ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি
➤ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
➤ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা
➤ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
➤ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
➤ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir