প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 9:55 AM
রামিসা হত্যার প্রতিবাদে দেবিদ্বারে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন
মোঃ আক্তার হোসেন
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি| শুক্রবার বিকেলে দেবিদ্বার ¯^াধীনতা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়| মানববন্ধনে বক্তারা রামিসা হত্যাকাণ্ডসহ সারাদেশে শিশু ধর্ষণ, হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও প্রতিবাদ জানান| উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান, উপজেলা মুখ্য সংগঠক কাজী মিজানুর রহমান, পৌর ছাত্রশক্তি নেতা শরিফুল ইসলাম, যুবশক্তি নেতা মুহতাদির যারিফ সিক্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ এবং যুগ্ম সদস্য সচিব জিসান খান আরিফ| বক্তারা বলেন, “রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে ˆপশাচিক কায়দায় হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ সমাজে মেনে নেওয়া যায় না| দেশে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও হত্যার বিচার ঝুলে থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে| বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক নৃশংস ঘটনা ঘটছে| বক্তারা অবিল¤ে^ রামিসা হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...