প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 23 May 2026, 9:53 AM
লালমাইয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জামায়েতের বিক্ষোভ মিছিল
মাসুদ রানা, কুমিল্লা।
কুমিল্লার লালমাই উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি মো. কামাল হোসেনের নাম অন্তর্ভুক্ত করে যুবদল নেতার দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বাগমারা বাজারে বিক্ষোভ মিছিল করেছে লালমাই উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন।
শুক্রবার (২২ মে) উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ ইমাম হোসাইনের নেতৃত্বে বাগমারা বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে অংশ নেন লালমাই উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও. মফিজুর রহমান, শূরা ও কর্মপরিষদ সদস্য মাও. ইসমাইল হোসাইন, কবি ফারুক আহম্মেদ, মাও. নাইম সিদ্দিকী, আবদুল ওয়াদুদ তালুকদার, ভূলইন দক্ষিণ জামায়াতের আমির মাও. রবিউল হোসাইন, উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারী হেলাল উদ্দিন সুমন সিকদার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি নুরুদ্দীন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এ-সময় উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমাম হোসাইন বলেন, "গত মঙ্গলবার (১৯ মে) রাতে পেরুল দক্ষিণ ইউনিয়নের পাঁচপুকুরিয়া এলাকায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে আটকের পর উপজেলা যুবদল নেতা আরিফ বিল্লাহ সেখানে গেলে উত্তেজিত জনতা তার উপরও হামলা করেছিল। এঘটনায় তিনি থানায় মামলা করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো এই মামলায় ১১ নম্বর আসামি হিসেবে আমাদের জামায়াত নেতা কামাল হোসেনের নামও অন্তর্ভুক্ত করা হয়। যদিও তিনি দীর্ঘ এক বছর ধরে অসুস্থ। আমরা এই ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার নাম মামলা থেকে বাদ দিতে হবে। না হয় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও হুশিয়ারী দেন তিনি। পাশাপাশি ফেইসবুকে স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করায় ডিবি পুলিশ কর্তৃক আটককৃত বাগমারা দক্ষিণ ইউনিয়নের জামায়াত কর্মী আরমান হোসেনের দ্রুত মুক্তির দাবি জানান তিনি। এ-সময় তিনি শিশু রামিসা হত্যাকারীর বিচার চেয়ে এসব বন্ধে দেশে ইসলামের আইন প্রয়োজন বলেও উল্লেখ করেন।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...