প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 9:52 AM
পথ চলার ৭ম বর্ষে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নতুন আলো বানঘর
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নতুন আলো বানঘর পথ চলার ৭ম বর্ষে পদার্পন করেছে।
শুক্রবার (২২মে) সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় বানঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও মেধা যাচাই বৃত্তি পরীক্ষা এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মেধা যাচাই পরিক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ী ৯জনকে নগদ টাকা, সম্মাননা ক্রেষ্ট, সনদ ও কলম পুরুস্কার দেওয়া হয়। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেও পুরুস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বপ্ন নতুন আলো বানঘর এর সাবেক প্রধান সমন্বয়ক ও কার্যনির্বাহী সদস্য মনজুর রহমান, কার্যনির্বাহী সদস্য শাহীদুল ইসলাম, নরহরিপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খোরশেদ আলম বাহার, স্বপ্ন নতুন আলো বানঘর এর কার্যনির্বাহী সদস্য নেছার আহমেদ, মোবাশ্বের হাসান, নাছির উদ্দিন, আবদুল আজিজ, কবির হোসেন মজুমদার, মনির হোসেন মজুমদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন -স্বপ্ন নতুন আলো বানঘর প্রতিষ্ঠার পর থেকে সমাজ ও জাতির কল্যাণে কাজ করে আসছে।হাটি হাটি পা পা করে সংগঠনটি আজ ৭ম বর্ষে পদার্পন করলো। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেধা যাচাই পরিক্ষা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
বক্তারা বলেন -সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক কানাডা প্রবাসী আলা উদ্দিন পাটোয়ারীকে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কেননা তিনি কানাডা থেকে নিরলস ভাবে অর্থ,মেধা ও বুদ্ধি দিয়ে সংগঠনটিকে সহযোগিতা করে আসছেন।
বক্তারা আরো বলেন- অতীতের ন্যায় স্বপ্ন নতুন আলো বানঘর সমাজ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।পাশাপাশি সংগঠনটিকে অরাজনৈতিক হিসাবে কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং মেধা যাচাই পরিক্ষা-২০২৬ এ অংশগ্রহন কারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।
এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেও পুরুস্কার দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...