প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 17 May 2026, 9:43 PM
ভারতকে ১ হাজার বছর আগের নিদর্শন ফিরিয়ে দিলো নেদারল্যান্ডস
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার পর সফল হলো ভারত| গত শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেদারল্যান্ডস সফরের সময় আনুষ্ঠানিকভাবে ১১শ শতকের চোল যুগের ঐতিহাসিক তাম্রলিপি ভারতের কাছে ফিরিয়ে দিয়েছে ইউরোপের এই দেশ| ‘লেইডেন প্লেটস’ নামে পরিচিত এই তাম্রফলকগুলোকে চোল সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়| ২০১২ সাল থেকেই এগুলো ফেরত চেয়ে আসছিল ভারত| সংযুক্ত আরব আমিরাত সফর শেষে গত শুক্রবার নেদারল্যান্ডসে পৌঁছান মোদি| তাম্রলিপি হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে মোদি সামাজিক মাধ্যমে লেখেন, ‘প্রত্যেক ভারতীয়র জন্য এটি আনন্দের মুহূর্ত| ১১শ শতকের চোল তাম্রলিপি নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরছে| প্রধানমন্ত্রী রব জেটেনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছি|’ ঐতিহাসিক সূত্র অনুযায়ী, তাম্রলিপিগুলো চোল সম্রাট রাজরাজা চোল প্রথমের শাসনামলের| তিনি ৯৮৫ থেকে ১০১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন| ইতিহাসবিদদের মতে, ভারতের বাইরে সংরক্ষিত তামিল ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন এটি| মোট ২১টি তাম্রফলকের ওজন প্রায় ৩০ কেজি| এগুলো একটি ব্রোঞ্জের রিং দিয়ে বাঁধা, যাতে চোল রাজাদের রাজমোহর খোদাই করা রয়েছে| একাংশে সংস্কৃত এবং অন্য অংশে তামিল ভাষায় লেখা রয়েছে| তাম্রলিপিতে নাগাপট্টিনমের একটি বৌদ্ধ বিহারের জন্য দেয়া অনুদানের বিবরণ রয়েছে| এর মাধ্যমে চোল যুগে ধর্মীয় ও সাংস্কৃতিক বিনিময়ের সমৃদ্ধ চিত্র উঠে এসেছে| গবেষকদের মতে, এগুলো দক্ষিণ ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সামুদ্রিক বাণিজ্য এবং বিভিন্ন ধর্মের সহাবস্থানের গুরুত্বপূর্ণ প্রমাণ| ইতিহাসবিদদের ধারণা, রাজরাজা চোল প্রথম মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছিলেন, যা প্রথমে তালপাতায় লিপিবদ্ধ করা হয়| পরে তার পুত্র রাজেন্দ্র চোল প্রথম স্থায়ী সংরক্ষণের জন্য তা তাম্রফলকে খোদাই করান| ব্রোঞ্জের রিংয়ে রাজেন্দ্র চোলের প্রতীকও রয়েছে| ১৮শ শতকে নাগাপট্টিনম ডাচ নিয়ন্ত্রণে থাকার সময় ফ্লোরেন্তিয়াস ক্যাম্পার নামের এক ব্যক্তি এগুলো নেদারল্যান্ডসে নিয়ে যান| তিনি ভারতে একটি খ্রিস্টান মিশনের সঙ্গে যুক্ত ছিলেন| দীর্ঘ সময় ধরে তাম্রলিপিগুলো নেদারল্যান্ডসের নিরাপদ সংগ্রহশালায় সংরক্ষিত ছিল এবং গবেষকদের জন্য সীমিতভাবে উন্মুক্ত ছিল| পরবর্তীতে ইতিহাসবিদ ও তামিল শিলালিপি গবেষকদের মধ্যে এগুলোর গুরুত্ব বাড়ে| এমনকি চোল সাম্রাজ্যভিত্তিক জনপ্রিয় তামিল উপন্যাস ‘পোন্নিয়িন সেলভান’-এ উল্লেখ থাকায় সাধারণ মানুষের মধ্যেও পরিচিতি পায় এই নিদর্শন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...