প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 17 May 2026, 9:42 PM
নতুন মৌসুমের ওমরাহ ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
১৪৪৮ হিজরি সালের ওমরাহ মৌসুমের জন্য গুরুত্বপূর্ণ তারিখ ও ওমরাহ ক্যালেন্ডার ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়| নতুন ক্যালেন্ডার অনুযায়ী, ৩১ মে থেকে নতুন মৌসুমের ওমরাহ ভিসা ইস্যু করা এবং সৌদি আরবে ওমরাহ যাত্রীদের প্রবেশ শুরু হবে| সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট| মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন ওমরাহ ক্যালেন্ডার অনুযায়ী ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি, যা ইংরেজি ৩১ মে তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেদিন থেকে নতুন ওমরাহ ভিসা ইস্যু এবং ওমরাহ যাত্রীদের সৌদিতে প্রবেশের অনুমতি দেয়া হবে| এর পরদিন অর্থাৎ ১ জুন (১৫ জিলহজ ১৪৪৭ হিজরি) থেকে জনপ্রিয় ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহর আনুষ্ঠানিক অনুমতিপত্র (পারমিট) দেয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হবে| গত শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গতকাল সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে| সেই হিসেবে আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে| নতুন বছরের ওমরাহ ক্যালেন্ডারে ভিসা ইস্যু ও সৌদিতে অবস্থানের চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেয়া হয়েছে| ওমরাহ ভিসা ইস্যু করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ শাওয়াল ১৪৪৮ হিজরি (৯ মার্চ ২০২৭)| ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৫ শাওয়াল ১৪৪৮ হিজরি (২৩ মার্চ ২০২৭) এবং ওমরাহ শেষ করে সৌদি আরব ত্যাগের সর্বশেষ সময়সীমা ৩০ শাওয়াল ১৪৪৮ হিজরি (৭ এপ্রিল ২০২৭) নির্ধারণ করা হয়েছে| এর আগে ওমরাহ কার্যক্রমের প্রস্তুতি হিসেবে গত ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ সংস্থাগুলোর জন্য বিভিন্ন পরিষেবা চালু করা হয় এবং কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন হয়| পাশাপাশি ১২ মে থেকে ওমরাহ কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী ও ঐতিহ্য-সম্পর্কিত সেবাসহ বিভিন্ন চুক্তিভিত্তিক পরিষেবার ইলেকট্রনিক কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...