প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 May 2026, 9:49 PM
কোলম্যান প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
হামজা-জামালদের কোচ নিয়ে নাটকীয়তা কাটছেই না| ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের ব্যাপারে বাফুফে আন্তরিক| উচ্চ বাজেটের হওয়া সত্ত্বেও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কোলম্যানের পক্ষেই রয়েছেন| এরপরও বাফুফে কোলম্যানকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না| গতকাল রোববার বিকেলে জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন করতে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক| সেখানে ফুটবল কোচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রীড়াঙ্গনের অভিভাবক| তিনি বলেন, ‘আমরা যাকে (কোলম্যান) নেয়ার জন্য মানসিকভাবে প্রস্ততি নিয়েছি, তার বিষয়ে সার্বিকভাবে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, তা প্রদান করার জন্য আমরা প্রস্তুত| কিন্তু আমি বাফুফে থেকে জানলাম তার যে এজেন্ট রয়েছে, তার সঙ্গে এখনও বোঝাপড়া হয়নি|’ ফুটবল বিশে^ খেলোয়াড়-কোচ চুক্তিতে এজেন্ট বড় ভূমিকা রাখেন| বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুই বছরের জন্য কোলম্যানকে কোচ নিয়োগ করতে চায়| এজন্য কোলম্যানের এজেন্ট বড় অঙ্কের টাকা দাবি করেছে| কয়েক লাখ টাকার অঙ্ক এজেন্টকে দিতে হবে| যা ফেডারেশনের জন্য বড় কষ্টসাধ্য| এই জায়গায় বাফুফে-কোলম্যান চুক্তি আটকে আছে এবং না হওয়ার শঙ্কা দেখছেন খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী| তিনি বলেন, ‘এজেন্টের সঙ্গে বোঝাপড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে| আসলে আমরা শেষ পর্যন্ত কোলম্যানকে পাব কি না? ৫ জুন বাংলাদেশ সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে| সপ্তাহ তিনেকের মতো সময় বাকি| জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রয়োজন দ্রুতই| বিষয়টি অনুধাবন করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখনও আমরা কোলম্যানের ব্যাপারে ইতিবাচক| এরপরও যদি কোনো কারণে কোলম্যান না হয়, তাহলে তালিকায় পরবর্তী যে আছে তাকে নিতে বলেছি|’ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গত শনিবার রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন| গতকাল রোববার তিনি সাংবাদিকদের সাথে কোচ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন| কোচের ইস্যু সুরাহা না হওয়ায় সেটা পিছিয়ে আজ সোমবার নির্ধারণ করেছেন| কোলম্যান ও অন্য সম্ভাব্য কোচও ইউরোপের|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...