প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 17 May 2026, 9:41 PM
আফগানিস্তানে ঈদের তারিখ ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
মুসলিমপ্রধান দেশ আফগানিস্তানে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি| এ কারণে দেশটিতে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে| সংবাদমাধ্যম খামা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় আফগানিস্তানে চাঁদের খোঁজ করা হয়| কিন্তু দেশটির কোথাও জিলহজ মাসের চাঁদের দেখা মিলেনি| আফগানিস্তানে জিলহজ মাসের প্রথমদিন হবে আজ সোমবার, এ হিসেবে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে| একইসঙ্গে আরাফাত বা হজের দিন হবে ২ মে| গতকাল আফগানিস্তানের সর্বোচ্চ আদালত এ তথ্য ঘোষণা করেছে| আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ঐতিহ্যগতভাবে কর্মরত স্থানীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে এখনো প্রধান ইসলামিক উৎসবগুলোর তারিখ নির্ধারণ করা হয়| যদিও পৃথক চন্দ্র পর্যবেক্ষণের জন্য ধর্মীয় ছুটির সময় কখনো কখনো প্রতিবেশী দেশগুলোর থেকে ভিন্ন হয়ে থাকে| দেশটির কর্তৃপক্ষ ঈদের ছুটির আগে প্রতি বছর চাঁদ দেখার জন্য আয়োজন করে| এতে আলেমগণ ও স্থানীয় কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণার আগে সারাদেশ থেকে পর্যবেক্ষণের তথ্য সংগ্রহ করে থাকে| প্রসঙ্গত, ঈদুল আজহা ইসলামী বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় বিশেষ প্রার্থনা, পশু কুরবানি এবং পারিবারিক মিলনমেলার মাধ্যমে উদযাপিত হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...