প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 17 May 2026, 9:40 PM
রহস্যময় বিস্ফোরণের পর জেরুজালেমের আকাশে মাশরুম ক্লাউড
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল অধিকৃত জেরুজালেমের বেইত শেমেশ এলাকায় গত গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিশাল বিস্ফোরণ ঘটেছে| ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান তোমারের পরীক্ষাকেন্দ্রে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে| রকেট ও ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন ˆতরি করা প্রতিষ্ঠান তোমার এক বিবৃতিতে দাবি করেছে, বিস্ফোরণটি ছিল ‘পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা’, যা ‘পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে’| বিস্ফোরণে বেইত শেমেশ ও এর আশপাশের পুরো এলাকা কেঁপে ওঠে| বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে, এর ফলে অধিকৃত ভূখণ্ড জুড়ে কম্পন অনুভূত হয় এবং বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে| ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজের বরাতে প্রকাশিত তোমারের বিবৃতিতে সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর একটিতে ঘটে যাওয়া ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে| তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওগুলো ভিন্ন চিত্র তুলে ধরছে| ফুটেজে দেখা যায়, বিশাল বিস্ফোরণের পর আকাশে মাশরুম আকৃতির এক বিশাল ধোঁয়ার মেঘ ˆতরি হয়েছে, যা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল| দৃশ্যটি অস্ত্র উন্নয়নকেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির মতো মনে হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...