প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 17 May 2026, 9:38 PM
টপসে নজর কাড়লেন অপু বিশ্বাস
সাধারণত শাড়ি কিংবা গাউনে পর্দায় হাজির হলেও এবার কিছুটা ব্যতিক্রমী লুকে ধরা দিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ^াস| সদ্য একগুচ্ছ নতুন ছবিতে টপস পরা আধুনিক লুকে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী| সামাজিক মাধ্যমে শেয়ার করেন সেই ছবিগুলো| তাতে দেখা যায়, একটি কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্ট পরেছেন অপু| আধুনিক ও ক্ল্যাসিক লুকের এই পোশাকে তার আত্মবিশ^াসী লুক দেখে ভক্তরাও তার প্রশংসায় মজেছেন| এছাড়াও ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়াল পুরো ফটোশুটকে নতুন এক মাত্রা যোগ করেছে| ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অপু বিশ^াস লিখেছেন, ‘শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো|’ আর ব্যতিক্রমী এই লুকে নায়িকাকে দেখে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে| শাড়ি-গাউনের চেনা বৃত্ত ভেঙে অপু বিশ^াসের এই নতুন লুক ভক্তদের মাঝে নতুন জল্পনা ˆতরি করেছে| অনেকে ছবিগুলো শেয়ার করে লিখেছেন, এটা তার আসন্ন সিনেমা ‘দুর্বার’ এর লুক হতে পারে| তবে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি একটি শো-রুমের ফিতা কাটতে এই সাজে হাজির হয়েছিলেন নায়িকা| যদিও তার নতুন সিনেমার তেমন কোনো অগ্রগতি না দেখা গেলেও প্রায়ই শোরুমে গিয়ে তার ফিতা কাটতে যাওয়ার খবর মেলে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...