প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 May 2026, 9:20 AM
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর একটি পার্টি সেন্টারে মহানগর সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভুঁইয়া।
তিনি বলেন, মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রতি বছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক শ্রমিকের অংশগ্রহণে মহান মে দিবস সুশৃঙ্খলভাবে পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, আগামী ১ মে মহান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)। তার আগমনকে কেন্দ্র করে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মাস্টার মো. সফিউল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, সহকারী সেক্রেটারি মু. মাইন উদ্দিন সরকার, নিজাম উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১ মে সকাল ৯টায় কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবসের কর্মসূচি শুরু হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১০ জনের প্যারাগুয়েকেও হারাতে পারল না তুরস্ক
এফএনএস স্পোর্টস: বিশ^কাপে টিকে থাকার লড়াইয়ে জয় ছাড়া বিকল্প ছিল না তুরস্কের| কিন্তু পুরো দ্বিতীয়ার্ধ...
হাইতিকে উড়িয়ে বিশ^কাপে ছন্দে ফিরল ব্রাজিল, জোড়া গোলে নায়ক কু...
এফএনএস স্পোর্টস: বিশ^কাপের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর বার্তা দিল ব্রাজিল| ফিলাডেলফিয়...
প্রাকৃতিক উপায়ে রোদে পোড়া ত্বকের দাগ দূর করুন
এফএনএস ¯^াস্থ্য: রোদে পোড়াভাব থেকে হাত-পায়ের ত্বককে রক্ষা করতে আমরা ঘরে বসেই আমাদের ত্বকের সহজ কিছু...
পাকিস্তান সীমান্তে পৃথক দুটি বোমা হামলা নিহত ৭
এফএনএস বিদেশ:পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাহাড়ি এলাকার রাস্তার পাশে পু...
‘পুষ্পা ২’ পদদলন মামলা, আদালতে হাজিরার নির্দেশ আল্লু অর্জুনক...
এফএনএস বিনোদন: ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনের ঘটনায় আদাল...
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে তখন। দারুণ ফিনিশিংয়ে গোল করে কোমর দুলিয়ে নেচে উদযাপন করলেন ভিনিস...