প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 25 Apr 2026, 9:43 PM
গম পাচার ও রেশন দুর্নীতির ছায়া, ইডি জেরার পর ইঙ্গিতপূর্ণ বার্তা নুসরাতের
এফএনএস বিনোদন:
রেশন দুর্নীতি ও বাংলাদেশে গম পাচারের অভিযোগ ঘিরে আলোচনায় আবারও উঠে এসেছে ভারতের অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানের নাম| গত ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডির কার্যালয়ে হাজির হয়ে প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি| বেরিয়ে এসে কোনো কথা না বললেও, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নতুন করে আলোচনা ˆতরি করেছেন এই টালিউড তারকা| তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালে সীমান্ত এলাকায় বাংলাদেশে গম পাচারের অভিযোগে কয়েকটি ট্রাক আটক করা হয়েছিল| সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত জাহান| ওই ঘটনার সূত্র ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্তে তার নাম উঠে আসে| সে সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটি খতিয়ে দেখতেই তাকে তলব করে ইডি| এর আগে ফ্ল্যাট দুর্নীতি মামলাতেও এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল সংস্থাটি| সাম্প্রতিক তলব ঘিরে তার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না মিললেও, ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তিনি তদন্তে সহযোগিতা করছেন| যদিও হাজিরা নিয়ে প্রথমদিকে কিছু অনিশ্চয়তা ছিল, শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই তিনি ইডির মুখোমুখি হন| জিজ্ঞাসাবাদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেন নুসরাত| সেখানে নিজের অবস্থান কিছুটা স্পষ্ট করে তিনি লেখেন, “অভিযোগ আর অপবাদ, এই দুইয়ের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা|” সমালোচকদের উদ্দেশেও তার বার্তা ছিল সরাসরি, “এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো|” বিশ্লেষকদের মতে, তদন্ত প্রক্রিয়ার মাঝেই এই ধরনের বক্তব্য একদিকে যেমন নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা, অন্যদিকে জনমতের চাপ সামাল দেওয়ার কৌশলও হতে পারে| কারণ রেশন দুর্নীতি, গম পাচার থেকে শুরু করে ব্যক্তিগত বিতর্ক, সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নুসরাত| তদন্ত এখনও চলমান| সংশ্লিষ্ট মহল বলছে, প্রয়োজন হলে ভবিষ্যতে তাকে আবারও ডাকা হতে পারে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...