...
শিরোনাম
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন ⁜ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম ⁜ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক ⁜ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ⁜ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত! ⁜ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি ⁜ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ⁜ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ⁜ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান ⁜ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ⁜ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন ⁜ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি ⁜ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ ⁜ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা ⁜ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত ⁜ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত ⁜ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Apr 2026, 8:40 AM

...
কুমিল্লায় গাইনি চিকিৎসক নাজনীন লুবনার বিরুদ্ধে মামলা, তদন্তে সিভিল সার্জন News Image
আয়েশা আক্তার

কুমিল্লায় এক প্রসূতির সিজার অপারেশনের সময় চিকিৎসকের গুরুতর অবহেলার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ—অপারেশনের পর রোগীর পেটে কাপড় রেখে সেলাই করা হয়, যা পরবর্তীতে রুগীকে জীবন মরনের সন্ধিক্ষণে নিয়ে যায়, এতে রুগীর শারীরিক জটিলতা তৈরি করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় দায়ের করা এ মামলাটি কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কগ নং-১-এ সি.আর ৬৭৩/২০২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে। আদালত কুমিল্লার সিভিল সার্জনকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মোঃ এনামুল হক মজুমদার (চৌদ্দগ্রাম) অভিযোগ করেন, তার মেয়ে মাকসুদা আক্তারের ২০২৫ সালের ২৯ নভেম্বর কুমিল্লার কান্দিরপাড় এলাকায় অবস্থিত মিডল্যান্ড হাসপাতালে সিজার অপারেশন করা হয়। ওই সময় জরায়ু অপসারণের পাশাপাশি চিকিৎসকের অবহেলায় রোগীর পেটে কাপড় রেখে সেলাই করা হয় বলে অভিযোগ।

এরপর দীর্ঘদিন ব্যথা ও জটিলতায় ভোগার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যানে ‘টেক্সটাইলোমা’ ধরা পড়ে। পরে ২০২৬ সালের ১৭ এপ্রিল কুমিল্লার আরেকটি বেসরকারি হাসপাতালে পুনরায় অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর পেট থেকে কাপড় অপসারণ করা হয়।

বাদীর দাবি, এ ঘটনায় রোগীর শারীরিক ক্ষতির পাশাপাশি প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা জটিল এবং ভবিষ্যতে আরও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মামলার সঙ্গে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও অপারেশনে বের হওয়া কাপড়ের ছবিও সংযুক্ত করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আবদুস সালাম কমরউদ্দিন বলেন, “একজন বিশেষজ্ঞ চিকিৎসকের এমন অবহেলা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘ ৫ মাস একই সমস্যায় ভোগার পরও সঠিক চিকিৎসা না পাওয়া রহস্যজনক। আমরা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।

অভিযুক্ত চিকিৎসক ডা. নাজনীন জাহান লুবনার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, তিনি বিষয়টি আগে অবগত ছিলেন না। আদালতের নির্দেশনা পাওয়ার পর তদন্ত করে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের নির্দেশে সিভিল সার্জনের তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর পরবর্তী আইনগত কার্যক্রম শুরু হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন

কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...

কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...

মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...

মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...

মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...

হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
➤ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
➤ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
➤ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
➤ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
➤ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি
➤ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
➤ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
➤ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান
➤ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ
➤ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন
➤ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি
➤ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
➤ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা
➤ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
➤ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
➤ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir