প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2025, 11:56 AM
দৈনিক রুপসী বাংলায় সংবাদ প্রকাশের পর চলছে কুমিল্লা রেল স্টেশনের যাত্রী চাউনির পাখাগুলো
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। স্টেশনটিকে নতুন করে তৈরি করার পর থেকে আরো নান্দনিক হয়ে উঠেছে। কিন্তু যাত্রী চাউনির দু-পাশে লাগানো পাখাগুলো চালানো হয়না বলে অভিযোগ পাওয়ার পর গত ২৯জুন বৃহত্তর কুমিল্লার জনপ্রিয় দৈনিক রুপসী বাংলা পত্রিকার প্রথম পাতায় ছবিসহ সংবাদ প্রকাশের পর থেকে নিয়মিত এখন চলছে পাখাগুলো।
জানা যায়, গত কয়েকমাস থেকে যাত্রীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শনিবার (২৮জুন) বিকাল ৪টা থেকে সরজমিনে গিয়ে আমাদের প্রতিবেদক কুমিল্লা রেলওয়ে স্টেশনে অবস্থান করছিলেন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
এসময়ের ২/৩টি আন্ত:নগর ট্রেন স্টেশনে আসলেও, এক মিনিটের জন্যও চালানো হয়নি যাত্রী চাউনির কোন পাখা।
এরপর তিনি কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলেও কোন সন্তোষজনক উত্তর না পেয়ে দৈনিক রুপসী বাংলা পত্রিকায় একটি সংবাদ করার পর থেকে এখন নিয়মিত চলছে পাখাগুলো।
এ বিষয়ে সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী সাংবাদিক রাজন বলেন-আজ অনেক গরম পড়ছে।ট্রেন আসতে বিলম্ব হচ্ছে ১ঘন্টা ৩০মিনিট।কিন্তু যাত্রী চাউনির পাখাগুলো চলায় আমরা স্বস্তি বোধ করছি।বিষয়টি নিয়ে দৈনিক রুপসী বাংলা পত্রিকা একটা প্রতিবেদন প্রকাশ করায়, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
একই ট্রেনের আরেকজন যাত্রী সোহাগ হোসেন জানান-আমি সপ্তাহে ২/৩বার ট্রেন যোগে কুমিল্লা আসা যাওয়া করি।আগে কখনো কুমিল্লা স্টেশনে যাত্রী চাউনির পাখা গুলো চলতে দেখি নাই। দৈনিক রুপসী বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশের পর এখন নিয়মিত পাখাগুলো চালানো হয়।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেনের সাথে কথা বললে, তিনি জানান -যাত্রী চাউনিতে পাখাগুলো স্থাপন করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে। নিয়মিত ট্রেন আসা স্বাপেক্ষে পাখাগুলো চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোন অনিয়ম ছাড়াই এখন পাখাগুলো চালানো হয়।দৈনিক রুপসী বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশের আগে কেন পাখাগুলো চালানো হতোনা, বিষয়টি আমার জানা ছিলোনা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...