প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2025, 12:01 PM
মুরাদনগরে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ইউপি সদস্য ছবির সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নার্গিস আক্তার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামের মনির মিয়ার স্ত্রী। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সে একই উপজেলার জাহাঁপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে নার্গিস আক্তার তার বসতঘরে থাকা ছাগলের বাচ্চা ধরতে গেলে বিষধর সাপ তার হাতে ছোবল মারে। তাৎক্ষণিকভাবে তার সজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে কুমিল্লা নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...