প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Apr 2026, 10:18 AM
চাঁদপুরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই বন্ধুর মৃত্যু
কাজী নজরুল ইসলাম
আজীবন একসঙ্গে চলা দুই বন্ধুর একজনের দাফনের প্রস্তুতি নিতে গিয়ে কবরের মধ্যেই মৃত্যুবরণ করেছেন অপর বন্ধু | এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার ২ নং ওয়ার্ডের কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে | এ নিয়ে এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। রোববার রাতে দুই বন্ধু একসঙ্গে চা - পান খেযেছেন এবং সোমবার ২০ এপ্রিল ভোরে তাঁরা ফজরের নামাজ আদায় করেন | ওই দিন সকালেই বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটোয়ারী ( ৮৫ ) | মৃত্যুর সংবাদ পেয়ে বন্ধু আবুল হাসেম শোকে কান্নাই ভেঙ্গে পড়েন | কিছুক্ষণ পর তিনি নিজেই মৃত বন্ধুর কবর খেঁড়ার জন্য কবরস্থানে যান | কবর খোঁড়ার এক পর্যায়ে হঠাৎ করে কবরের ভেতর লুটিয়ে পড়েন | কবরে উপস্থিত লোকজন দ্রুত তাকে ওপরে তুলে এনে দেখেন তিনি ও মৃত্যু বরণ করেছেন | জানা যায়, আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫)—দু’জনের বন্ধুত্ব ছিল বহু বছরের। একজন ছিলেন কাঠমিস্ত্রি, অন্যজন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। জীবদ্দশায় তারা একসঙ্গে সময় কাটাতেন, গল্প করতেন, এমনকি এলাকার মৃত ব্যক্তিদের দাফনের জন্য বিনা পারিশ্রমিকে কবর খুঁড়তেন। এ পর্যন্ত তারা শতাধিক কবর খুঁড়েছেন বলে স্থানীয়রা জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...