...
শিরোনাম
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ⁜ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ ⁜ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী ⁜ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম। ⁜ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Apr 2026, 10:19 AM

...
লাকসামে শ্বশুরবাড়ির পাশে মিললো যুবকের মরদেহ News Image
আরিফুর রহমান স্বপন, লাকসাম 
ফেসবুকে স্ট‍্যাটাস দেয়ার পর শশুর বাড়ির সামনে মিললো ইস্রাফিল মজুমদার রাহাত (২১) নামে এক যুবকের মরদেহ। তবে এটি কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত‍্যা, এনিয়ে চলছে নানা গুঞ্জন। 
ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল (সোমবার) ভোরে লাকসাম পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর লাকসাম নোয়াখালী রেললাইন সংলগ্ন চকিদার বাড়িতে। 
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ এপ্রিল (সোমবার) ভোর প্রায় ৬টার দিকে ওই যুবকের শ্বশুরবাড়ির পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তার শাশুড়ি স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহাত লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের কান্দিরপাড় (মোহন মিয়ার বাড়ি) এলাকার দুলাল হোসেন ও জোসনা বেগমের ছেলে। তার পৈত্রিক বাড়ি একই উপজেলার আজগরা ইউনিয়নের পাওতলি গ্রামে। তার বাবার নানার বাড়ি উত্তরদা ইউনিয়নের কান্দিরপাড় গ্রামে দীর্ঘ বছর ধরে তারা বসবাস করে আসছেন।
রাহাতের শাশুড়ি কুলসুম বেগম জানান, সকালে স্থানীয়রা রাহাতকে তাদের বাড়ির পাশে (শশুর বাড়ি) পড়ে থাকতে দেখে খবর দেয়। এসে মেয়ের জামাই রাহাতকে অচেতন পড়ে থাকতে দেখে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন। 
রাহাতের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, রাহাত লাকসামে অবস্থিত ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত রয়েছে। সেখানে তার সঙ্গে লাকসাম পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর লাকসাম নোয়াখালী রেললাইন সংলগ্ন চকিদার বাড়ির অলির মেয়ে অন্তরা আক্তারের পরিচয় হয় এবং পরবর্তীতে প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়। তবে অন্তরার আগেও একটি বিয়ে হয়েছিল। ওই সংসারে অন্তরার একটি কন্যা সন্তান রয়েছে। ওই কন‍্যা সন্তান নিয়ে অন্তরা আগের স্বামীকে ছেড়ে রাহাতকে বিয়ে করেন। তবে রাহাত তার স্ত্রীর আগের সন্তানকে নিজের সন্তানের মতই লালন পালন করতেন। 
একটি সূত্রে জানা যায়, রাহাতের স্ত্রী অন্তরা রাহাতকে ছেড়ে আরেকটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এনিয়ে তাদের মধ‍্যে দ্বন্দ্ব চলছে এবং অন্তরা তার বাবার বাড়ি চলে আসে। আগামী রোববার দুই পক্ষের মধ‍্যে একটি শালিস বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ‍্যেই সোমবার ভোরে শশুর বাড়ির পাশে রাহাতের লাশ মেলে। 
রাহাতের মা জোসনা বেগম বলেন, রোববার সকালে রাহাত আমাকে নিয়ে চট্টগ্রামে আমার এক আত্মীয়'র বাসায় আসে। হাসপাতালে তার ডিউটি আছে বলে ওইদিন রাতেই উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে লাকসাম চলে আসে। ট্রেন থেকে নেমে রাত ১২টার দিকে রাহাত ফোন দিয়ে লাকসাম পৌঁছেছে বলে আমাকে জানায়। এরপর সকালে তার মৃত্যুর খবর শুনেছি। আমার ছেলেকে তার শশুর বাড়ির লোকজন মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 
এদিকে স্থানীয়দের দাবি, ওই মেয়েকে ঘিরে অতীতেও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছিল। এক যুবক জংশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারান।
তবে ঘটনার আগে রাহাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী অন্তরা আক্তার ও শাশুড়ি কুলছুম বেগমকে দায়ী করে আত্মহত্যার হুমকি দেন বলে জানা গেছে। 
আত্মহত্যার হুমকি দিয়ে মৃত্যুর আগে রাহাত তার ফেসবুক আইডিতে লেখেন- "বিদায় পৃথিবীর, বিদায় আমার প্রিয় স্ত্রী, ভালো থেকো সুখে থাকো তোমরা আমার সাথে যেইটা করছো তার ফল একদিন তোমরা ঠিকই পাবা, আমার মায়ের বুক খালি করতেছো তোমরা। একদিন আল্লাহ্ তোমার এবং তোমার মায়ের বুক খালি করবে, আল্লাহ্ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা টা মনে রেখো। আমার জীবনটা নিয়ে এভাবে পুতুল না খেললেও পারতা। তোমার জন্য কি না করছি আমি, মা বাবা ভাই-বোন চৌদ্দগুষ্টি সবার থেকে বঞ্চিত হয়েছি শুধুমাত্র তোমার জন্য, এখন দিন শেষে তুমিও আমাকে ছেড়ে চলে গেলে, যার আশায় আমাকে ছেড়ে গেলা। সেও তোমাকে এভাবে ছুড়ে ফেলে দেবে একদিন ইনশাআল্লাহ্। একটা সময় আমার কথা তোমার খুব বেশি মনে পড়বে, তখন আফসোস করবা আর বলবা  তার সাথে এমনটা করা আমার ঠিক হয় নাই। আমার মত এমন ভালো কেউ তোমায় বাসবে না। একের পর এক দুই বিয়ে করছো দুজনকে ছেড়ে দিলা, এখন তৃতীয় বিয়ে করবা সে তোমাকে ইউজ করবে কিন্তু জীবনসঙ্গী হিসেবে গুরুত্ব দিবে না কথা টা এখন না বুঝতে পারলে ও সময় মতো ঠিকই বুঝবা। আমায় খুব বেশি মনে পড়লে আমার কবরের কাছে গিয়ে একটু দেখে এসো। আর পারলে কালকে থেকে ৪৫ দিন সাদা কাপড় পরিও এখনো কিন্তু আমাদের ডিভোর্স হয় নাই। তুমি এখনো আমার স্ত্রী। স্বামী মারা গেলে স্ত্রী ৪৫ দিন সাদা কাপড় পড়তে হয়, এই নিয়মটা অন্তত পক্ষে মানীয়। খুব কষ্ট হচ্ছে কথাগুলো লিখতে আর পারতেছি না নিজেকে কন্ট্রোল রাখতে, অনেক কিছু লিখো এখন পোস্ট করতেছি না শুধু তোমাদের সম্মানের দিকে তাকায় মানুষ মৃত্যুর আগে কখনো মিথ্যা বলে না তুমি আর তোমার মা আমার সাথে যেটা করছো এটা কখনোই ভালো করো নাই আমার সাথে এরকম বেইমানি না করলেও পারতা। সর্বশেষ একটা কথাই বলবো, আল্লাহ হাফেজ ভালো থেকো"। 
এর আগে আরেকটি পোষ্টে রাহাত লেখেন- "আন্তরা খুব বেশি ভালোবাসছি তো তোমায় তার জন্য হয়তো তুমি এমন করতেছো আমার সাথে, চিন্তা করো না আর কোনো দিন বিরক্ত করবো না তোমায় শুধু একটাই চাওয়া আজকে রাত ১২টার মধ্যে তুমি আমার সাথে একটু কথা বলো প্লিজ, নয়তো সারাজীবন এর জন্য হারাবা আমায়, আমি আত্মহত্যা করবো ঠিকই কিন্তু তার জন্য দায়ী থাকবা তুমি আর তোমার পরিবার, তুমি আর তোমার মা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কি করছো সব প্রমাণ আমার কাছে আছে। আজকে যদি রাত ১২টার মধ্যে তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি রাত ১২টার পর সব কিছু সোশ্যাল মিডিয়া ছেড়ে দিব। তখন মানুষই বলবে দোষ টা কার ছিলো আমার নাকি তুমি আর তোমার মায়ের, আমাদের সংসার ধ্বংস করার পিছনে একমাত্র তোমার মা দায়ী। আর তার কথা শুনে এইসব কিছু করতেছো তুমি এখন আমার সাথে। তুমি যদি আমার সাথে বারোটার মধ্যে কথা না বলো তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবো। এবং নিজে ও আত্মহত্যা করবো আর আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবা তুমি আর তোমার মা"। 
এছাড়াও রাহতের ফেসবুকে বিভিন্ন ধরনের পোষ্ট দেখা গেছে। এতে সে আবেগ আপ্লুত হয়ে অনেক কিছু লিখেছেন। এসব পোষ্ট ঘিরে মৃত্যুর রহস্য আরও ঘূণীভুত হয়ে উঠছে। 
এদিকে, যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, সকালে হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। পরে পুলিশকে খবর দিলে লাকসাম থানা পুলিশ এসে লাশ নিয়ে যান।
এবিষয়ে জানতে চাইলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ দৈনিক রুপসী বাংলাকে বলেন, সকালে খবর পেয়ে রাহাত নামে এক যুবকের মরদেহ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...

চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে  জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী  ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...

কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
➤ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
➤ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
➤ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
➤ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২
➤ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী
➤ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম।
➤ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir